TRENDING:

Barrackpore Utsadhara: শহরের কোলাহল ভুলে এবার গঙ্গার পাড়ে রোমান্টিক ডেট, ব্যারাকপুরে তৈরি এক টুকরো স্বর্গ! কবে খুলবে উৎস ধারা, রইল আপডেট

Last Updated:

Barrackpore Utsadhara: ব্যারাকপুর গান্ধীঘাট লাগোয়া এই উৎস ধারা এখন শুধু চালু হওয়ার অপেক্ষায়। ভেতরে রয়েছে সিপাহী বিদ্রোহ সহ ইতিহাস সমৃদ্ধ ব্যারাকপুরে নানান তথ্য। রয়েছে ওপেন থিয়েটার, ক্লক টাওয়ার, গঙ্গার পাড় বরাবর হাঁটার ব্যবস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যারাকপুর, উত্তর ২৪ পরগণা, অরুণ ঘোষ: শহরের কোলাহল থেকে বেরিয়ে গঙ্গার ধারে একান্তে বসে কয়েক ঘন্টা সময় কাটানোর জন্য আগামী ডেস্টিনেশন হয়ে উঠতে চলেছে ব্যারাকপুর উৎস ধারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ব্যারাকপুর গান্ধীঘাট লাগোয়া এই উৎস ধারা এখন শুধু চালু হওয়ার অপেক্ষায়। সমস্ত কিছু হয়ে গেলেও জন সাধারণের উদ্দেশ্যে এখনও এই জায়গা খুলে দেওয়া হয়নি। তবে শীঘ্রই এটি খুলে দেওয়া হবে সবার জন্য।
ব্যারাকপুর উৎসধারা পর্যটকদের কাছে হয়ে উঠবে বড় আকর্ষণ
ব্যারাকপুর উৎসধারা পর্যটকদের কাছে হয়ে উঠবে বড় আকর্ষণ
advertisement

উল্লেখ্য, গত বছর ১৮ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়ালি ব্যারাকপুরের উৎস ধারা প্রকল্পের উদ্বোধন হয়ে গেলেও, এখনও সেখানে সাধারনের প্রবেশ নিষেধ। প্রশাসন সূত্রে খবর, পূর্ত দফতরের প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে মনোরম পরিবেশে রাজ্যের অন্যতম পর্যটনস্থল হিসেবে উৎস ধারা পর্যটন দফতরের হাতে হস্তান্তর করা হয়েছে। যদিও টিকিট মূল্য কত হবে, তা এখনও নির্ধারণ হয়নি। প্রসঙ্গত, দশ বছর আগে ২০১৬ সালে ব্যারাকপুর সুকান্ত সদনে প্রশাসনিক বৈঠকে এসে উৎস ধারার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

advertisement

আরও পড়ুন: দিঘা থেকে দার্জিলিং যাওয়া হবে এক ট্রেনেই, রেলের উপহারে পর্যটকদের খুশি আর ধরে না! বাগডোগরা পেল নতুন স্টপেজ

ব্যারাকপুরের মঙ্গল পান্ডে ঘাট থেকে অন্নপূর্ণা মন্দির ঘাট পর্যন্ত ১.৮ কিলোমিটার গঙ্গার পার ধরে সৌন্দর্য্যায়ন করার কথা বলা হয়েছিল। কিন্তু জমি জটের কারণে ৭৫০ মিটার অংশে গান্ধীঘাট লাগোয়া ফিডার ক্যানেল থেকে মঙ্গল ধারা, টুরিস্ট লস পর্যন্ত প্রকল্পটি হয়েছে। ভেতরে রয়েছে সিপাহী বিদ্রোহ সহ ইতিহাস সমৃদ্ধ ব্যারাকপুরে নানান তথ্য। রয়েছে ওপেন থিয়েটার, ক্লক টাওয়ার, গঙ্গার পাড় বরাবর হাঁটার ব্যবস্থা। ভেতরে রয়েছে বনসাই, রংবেরঙের ফুল, পাহাড়ি গাছ।

advertisement

আরও পড়ুন: দোলের আগেই বড় বদল আবহাওয়ায়, পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলা ভিজতে পারে, দেখুন IMD’র লেটেস্ট আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

রয়েছে মাতঙ্গিনী হাজরা, সুভাষচন্দ্র বসু গান্ধীজি সহ একাধিক বীর সেনানির মূর্তি। উৎস ধারার ভেতরে রয়েছে সান প্লাজা। যেখানে সূর্য ছায়ার সঙ্গে সময় নির্ণয় করা যাবে। তবে কয়েকটি টেকনিক্যাল ইস্যুর কারণে এখনই সাধারণ মানুষের প্রবেশ অনুমতি দেওয়া হয়নি। এই বিষয়ে ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, দেখে মানুষের মন ভরে যাবে। এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্প। তিনি আরও বলেন, ইতিহাস সমৃদ্ধ ব্যারাকপুরে মানুষের জন্য গর্বের এক নিদর্শন তৈরি হল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Barrackpore Utsadhara: শহরের কোলাহল ভুলে এবার গঙ্গার পাড়ে রোমান্টিক ডেট, ব্যারাকপুরে তৈরি এক টুকরো স্বর্গ! কবে খুলবে উৎস ধারা, রইল আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল