TRENDING:

North 24 Parganas News: বারাকপুর-বারাসত রোডে যানজট হবে ইতিহাস! এবার ২০ কোটি শুরু হচ্ছে চার লেনের কাজ, কবে শেষ হবে জানাল প্রশাসন

Last Updated:

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ বারাকপুর-বারাসত রোড এবার চার লেনের হতে চলেছে। নিত্যযাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এবং যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করতে এই বড় সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কবে নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে? এল নতুন তথ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দীর্ঘদিনের যানজটের সমস্যা মেটাতে অবশেষে উদ্যোগী হল রাজ্য পূর্ত দফতর। তাই বারাকপুর-বারাসত রোডকে চার লেনে সম্প্রসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য মোট ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে।
বারাকপুর-বারাসত রোড
বারাকপুর-বারাসত রোড
advertisement

পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, ওয়ার্ক অর্ডারও ইস্যু হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই কাজ শুরু হবে। রোজ অফিস টাইমে এই রাস্তায় তীব্র যানজটের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে মসজিদ মোড়, নোনাচন্দনপুকুর বাজার, বটতলা মোড় এবং জাফরপুর মোড় এলাকায় সকাল ও সন্ধ্যায় গাড়ির দীর্ঘ লাইন লেগে থাকে। ফলে দীর্ঘদিন ধরেই রাস্তাটি চওড়া করার দাবি জানাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন: ঘুমোলেই বাজবে অ্যালার্ম, সামনে বাধা পেলে কমবে গতি! নদিয়ার তিন ছাত্রের তাক লাগানো উদ্ভাবন, জায়গা করে নিল খড়গপুর আইআইটিতে

কয়েকদিন আগেই পূর্ত দফতর, কেএমডিএ, বিদ্যুৎ দফতর এবং পুরসভার ইঞ্জিনিয়াররা যৌথভাবে রাস্তাটি পরিদর্শন করেন। প্রথম পর্যায়ে রাস্তার দু’ধারে নর্দমা নির্মাণ করা হবে। পাশাপাশি বিদ্যুতের খুঁটি ও মাটির নীচে থাকা পাইপলাইন সরানোর কাজও চলবে। এই প্রাথমিক কাজের জন্য প্রায় আট কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। পুরো প্রকল্পের জন্য মোট বরাদ্দ ২০ কোটি টাকা। প্রশাসনের আশা, আগামী এক বছরের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে। রাস্তাটি সম্প্রসারণের দাবিতে স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী পূর্তমন্ত্রী পুলক রায়ের কাছে আবেদন জানিয়েছিলেন। বিদ্যুতের খুঁটি সরানোর সমস্যার সমাধানে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গেও বৈঠক করেন তিনি। শেষ পর্যন্ত বিদ্যুৎ দফতর তাদের খুঁটি সরিয়ে নিতে সম্মতি দিয়েছে, যার জন্য প্রয়োজনীয় অর্থ পূর্ত দফতর দেবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কেল্লাফতে! কৃষকের ছেলের হাত ধরে গ্রামে এল প্রথম সরকারি চাকরি
আরও দেখুন

বিধায়ক রাজ চক্রবর্তী জানান, এই রাস্তাটির সম্প্রসারণ অত্যন্ত জরুরি ছিল। বারাকপুরবাসী দীর্ঘদিন ধরে যানজট যন্ত্রণায় ভুগছিলেন। প্রকল্প অনুমোদন হওয়ায় খুশি বিস্তীর্ণ এলাকার মানুষজন। কিছুদিন সাময়িক অসুবিধা হলেও কাজ শেষ হলে রাস্তাটির চেহারা বদলে যাবে। প্রশাসনের দাবি, এই সম্প্রসারণের ফলে যানজট অনেকটাই কমবে এবং বারাকপুর ও বারাসত সংযোগ আরও মসৃণ হবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: বারাকপুর-বারাসত রোডে যানজট হবে ইতিহাস! এবার ২০ কোটি শুরু হচ্ছে চার লেনের কাজ, কবে শেষ হবে জানাল প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল