TRENDING:

Madan Mitra Vs Manas Mukherjee: 'তৃণমূলের মিছিলে যারা হাঁটবে, তারা আমাদের পক্ষে!' মদন মিত্রকে চ্যালেঞ্জ মানস মুখোপাধ্যায়ের! কামারহাটিতে কি এবার অন্য 'খেলা'?

Last Updated:

Madan Mitra Vs Manas Mukherjee: কামারহাটিতে এবার মেগাফাইট। একদিকে তৃণমূলের মদন মিত্র, অপরদিকে সিপিআইএম-এর মানস মুখোপাধ্যায়। ফলে লড়াই এবার সেয়ানে-সেয়ানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুবীর দে, কামারহাটি: কামারহাটিতে ভোট প্রচারে সিপিএম ও তৃণমূল প্রার্থীর মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে। কামারহাটি বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায় ও তৃণমূল প্রার্থী মদন মিত্রের মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে।
কামরাহাটিতে এবার মেগাফাইট
কামরাহাটিতে এবার মেগাফাইট
advertisement

এদিন মানস মুখোপাধ্যায় বলেন, ”চোখে চোখ রেখে লড়াই কী হয়, সেটা এবার বুঝবে। চোখে চোখ রেখে লড়াই মানে এই নয়, মস্তানদের দিয়ে ভোট করাব। চোখে চোখ রেখে লড়াই মানে এই নয় ভোট লুঠ করব। ভোট লুঠ করতে আসলে টের পাবে। ২০১৬-তে আমি মদন মিত্রকে হারিয়েছি। তৃণমূলের মিছিলে যারা থাকবে, তারা আমাদের পক্ষে।”

advertisement

এদিকে, মদন মিত্র বলেন, ”এমনিতে ওঁর চোখে পাওয়ার আছে। আমার চোখে পাওয়ার নেই। এই বয়সে আর চোখে চোখ রাখবেন না। অনেক তো চোখে চোখ রেখেছেন। ৩৪ বছর কত মানুষকে মেরে লুট করে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছেন বেলঘরিয়ায়। এখনও চোখ রাখার স্বভাব আছে। এবার একটু চোখটা নামিয়ে নিন। এবার আপনি চোখটা না নামালে, মানুষ আপনার চোখটা নামিয়ে দেবে।”

advertisement

আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী তাঁরই ‘বন্ধু’ পবিত্র কর! তারপরই পবিত্রর বিজেপি নেত্রী স্ত্রী যা করলেন, অবাক গোটা নন্দীগ্রাম! কী ঘটল জানেন?

আরও একবার ভোটের ময়দানে মদন মিত্র। চতুর্থবার কামারহাটি বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে লড়তে চলেছেন ‘ওহ লাভলি’নেতা। এ বার কঠিন লড়াই তৃণমূলের বিদায়ি বিধায়কের। দ্বিতীয় স্থানে থাকা বিজেপির সঙ্গে এবার আবার মানস মুখোপাধ্য়ায়কে সিপিএম প্রার্থী করায় মদনের লড়াই কঠিন। কামারহাটিতে ২০১১ ও ২০২১-দুটি বিধানসভা ভোটে সসম্মানে পাশ করেন মদন। জেলে থাকায় সেভাবে প্রচার করতে না করায় ২০১৬ নির্বাচনে হেরে গিয়েছিলেন সিপিএমের মানস মুখোপাধ্যায়ের কাছে। যদিও গতবার বেশ বড় ব্যবধানেই জিতেছিলেন। কামারহাটিতে তৃণমূলের প্রার্থী মদন মিত্র এর নাম ঘোষণার সঙ্গেই কামারহাটি জগন্নাথ মন্দিরে পুজো দেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে রয়েছে আস্ত এক কাচের ঘর! দেখেছেন কোনওদিন? কোথায় বলুন তো? জানুন
আরও দেখুন

পুজো দিয়েই রঙের তুলির টানে নিজের নাম দেওয়ালে লিখে প্রচার করলেন এবং ভোটে তিনি জয়লাভ করবেন এটাই মদন মিত্রের আশা। কামারহাটিতে সিপিআইএম প্রার্থী মানস মুখোপাধ্যায় কামারহাটিতে ভোট প্রচার করতে এসে বলেছেন, ভোট লুট হলে চোখে চোখ রেখে কথা হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Madan Mitra Vs Manas Mukherjee: 'তৃণমূলের মিছিলে যারা হাঁটবে, তারা আমাদের পক্ষে!' মদন মিত্রকে চ্যালেঞ্জ মানস মুখোপাধ্যায়ের! কামারহাটিতে কি এবার অন্য 'খেলা'?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল