TRENDING:

Gas Cylinder Crisis: রান্নার গ্যাস সংকটের প্রভাব, নৈহাটির বড় মা কালীর মন্দিরে এবার ভোগ বন্ধ রাখার সিদ্ধান্ত

Last Updated:

Gas Cylinder Crisis: গ্যাস সিলিন্ডারের প্রভাব, নৈহাটির বড় মা কালীর মন্দিরেও এবার ভোগ প্রসাদ বন্ধ রাখার সিদ্ধান্ত! কী হবে এবার?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: গ্যাস সংকটের প্রভাব এবার নৈহাটির বড় মা কালীর মন্দিরেও! বর্তমান তৈরি হওয়া পরিস্থিতির জেরে ভোগ প্রসাদ বিতরণ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত মন্দির কমিটির। গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় আগামী সোমবার থেকে মন্দিরে নিঃশুল্ক ভোগ প্রসাদ বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
নৈহাটির বড় মা কালীর মন্দিরে এবার ভোগ বন্ধ রাখার সিদ্ধান্ত
নৈহাটির বড় মা কালীর মন্দিরে এবার ভোগ বন্ধ রাখার সিদ্ধান্ত
advertisement

মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, প্রতি সপ্তাহে সোমবার, বুধবার ও শুক্রবার মন্দির প্রাঙ্গণে প্রায় ৭০০ জন ভক্তকে বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এছাড়াও শনিবার ও মঙ্গলবার প্রায় ৩০০০ জন ভক্তকে নিঃশুল্ক ভোগ বিতরণ করা হয়। কিন্তু বর্তমানে রান্নার গ্যাসের সিলিন্ডার চাহিদামতো না পাওয়ায় ভোগ রান্না করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

advertisement

আরও পড়ুন: ৯০ বছর বয়স, নিজেই করেন সব কাজ! বলিউডের জনপ্রিয় ‘মা’-এর ফিটনেস রুটিন শুনলে চমকে যাবেন

মন্দির কমিটির দাবি, এত বিপুল সংখ্যক ভক্তের জন্য ভোগ প্রস্তুত করতে যে পরিমাণ গ্যাস সিলিন্ডার প্রয়োজন হয়, তার পর্যাপ্ত সরবরাহ মিলছে না। ফলে সাময়িকভাবে এই পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে বলেই জানানো হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে অর্থাৎ গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই পুনরায় আগের নিয়ম অনুযায়ী ভক্তদের জন্য ভোগ প্রসাদ বিতরণ চালু করা হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

advertisement

View More

আরও পড়ুন: ‘আমি জানতামও না, আমার খিদে পেয়েছে’, ডেলিভারি বয়কে বসিয়ে খাবার খাওয়ালেন গ্রাহক! কেন? ভিডিও মুহূর্তে ভাইরাল

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ি পথেই বাঁধা পড়ুন সাতপাকে! দার্জিলিংয়ের টয়ট্রেনেই সেরে ফেলুন বিয়ে! কত খরচ করতে হবে? জানুন
আরও দেখুন

এই সিদ্ধান্তে নিয়মিত ভোগ গ্রহণ করতে আসা বহু ভক্তের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে। বড় মা কালীর মন্দিরেও এই গ্যাস সিলিন্ডারের প্রভাব পড়ায়, ভক্তদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। এখন দেখার কত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আবারও চালু হয় বড়মার মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Gas Cylinder Crisis: রান্নার গ্যাস সংকটের প্রভাব, নৈহাটির বড় মা কালীর মন্দিরে এবার ভোগ বন্ধ রাখার সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল