TRENDING:

১৮৬ জন বিচারধীনের মধ্যে বাদ ১৮৩ জনের নাম! বনগাঁর চাঁদপাড়ায় উৎকণ্ঠায় বহু পরিবার

Last Updated:

১৮৬ জনের নাম যাচাইয়ের তালিকায় থাকলেও ইতিমধ্যেই ১৮৩ জনের ভোট কেটে দেওয়া হয়েছে, বাকি দু’জনের বিষয়টি এখনও বিচারাধীন। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের মধ্যে বেশিরভাগই মতুয়া সম্প্রদায়ের মানুষ—ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনিরুদ্ধ কির্তনীয়া , বনগাঁ : ১৮৬ জন বিচারধীনের মধ্যে কাটা গেল ১৮৩ জনের ভোট, দুই জনের ভোট এখনও বিচারধীন, ভোট কাটা যাওয়া ১৮৩ জনের মধ্যে অধিকাংশই মতুয়া সম্প্রদায়ের, উৎকাণ্ঠায় তারা ।
সাপ্লিমেন্টারি তালিকা
সাপ্লিমেন্টারি তালিকা
advertisement

উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৭৩ নম্বর বুথে ১৮৬ জনের নাম বিচারধীন ছিল গতকালের তালিকা প্রকাশের পর দেখা যায় ১৮৪ জনের ভোট মীমাংসা হয়েছে। দুই জনের ভোট এখনও বিচারধীন। তবে যে ১৮৪ জনের তালিকা প্রকাশ হয়েছে তার মধ্যে ১৮৩ জনের ভোট কাটা গিয়েছে। আর যাদের ভোট কাটা গিয়েছে তাদের মধ্যে অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের। ভোট কাটা যাওয়ায় উৎকাণ্ঠায় তারা। ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে? অনেকে বলেছেন তাদের কাছে ১৯৮৪ সালের বর্ডার স্লিপ রয়েছে, কারো কাছে আবার ১৯৮৮ সালের ভোটার তালিকায় নাম রয়েছে। সমস্ত কিছু দেখানোর পরেও তাদের ভোট কেটে দিয়েছে। তারা বলছে এখান থেকে তারা কোথাও যাবে না। তারা এখানে থাকবেন। তাদের নাগরিকত্ব দিতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হলুদ-নীল-লালের মায়াবী খেলা, বাসন্তী পুজোর ৫০ বছরে চোখ ধাঁধানো আয়োজন
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
১৮৬ জন বিচারধীনের মধ্যে বাদ ১৮৩ জনের নাম! বনগাঁর চাঁদপাড়ায় উৎকণ্ঠায় বহু পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল