এরপরই পরীক্ষায় ধরা পড়ে ওই নার্স নিপা ভাইরাসে আক্রান্ত। একই সঙ্গে, তাঁর সহকর্মী এক পুরুষ নার্সও নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন। তবে, তিনি সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গিয়েছেন। সূত্রের খবর, মাঝে ভেন্টিলেশন থেকে বেরিয়েও ছিলেন ওই তরুণী। কিন্তু ফের শ্বাসকষ্ট শুরু হয়েছিল।
পরীক্ষায় দেখা যায়, দীর্ঘ দিন ক্রিটিকাল কেয়ারে থাকার ফলে তাঁর ফুসফুসে দ্বিতীয় সংক্রমণ হয়েছে। বুধবার ওই তরুণীকে ফের ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাঁকে। বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই নার্স।
advertisement
সূত্রের খবর, ওই নার্সের অটোনোমিক নার্ভাস সিস্টেম কাজ করছিল না ভালো করে। দীর্ঘ সময় কোমায় থাকায় ইমিউনিটিও তলানিতে চলে গিয়েছিল। তার উপরে ফুসফুসে সংক্রমণ হয়। বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় তাঁর।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 12, 2026 5:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nipah Virus: নিপা ভাইরাস আক্রান্তের প্রথম মৃত্যু বাংলায়, বারাসতের তরুণী নার্সের ফুসফুসে ভয়াবহ সংক্রমণ! হল না শেষরক্ষা
