TRENDING:

NIA explosion case of Bhangar: ভাঙড় বোমা বিস্ফোরণে NIA-র বড় পদক্ষেপ! স্করপিও সিজ, চালক পলাতক ঘিরে চাঞ্চল্য

Last Updated:

NIA explosion case of Bhangar: ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় বোমা বিস্ফোরণ কাণ্ডে তদন্তে নেমে NIA একটি স্করপিও গাড়ি সিজ করেছে, যা আহতদের সরাতে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরও তদন্ত চলছে, ইতিমধ্যেই এক অভিযুক্ত গ্রেফতার এবং গাড়ির চালক পলাতক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাঙ্গড়, কল‍্যান মন্ডল: ভাঙ্গড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় গত মার্চ মাসের ১৯ তারিখ ঘটে যাওয়া বোমা বিস্ফোরণ কাণ্ডে তদন্তে নয়া মোড় আনল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে এনআইএ। ঘটনাকে কেন্দ্র করে আইএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বোমা বিস্ফোরণে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়।
NIA-র বড় পদক্ষেপ
NIA-র বড় পদক্ষেপ
advertisement

তদন্তে নেমে এনআইএ প্রথমে এক অ্যাম্বুলেন্স চালক, সুরাজ মোল্লাকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে তদন্তকারীদের। সেই সূত্র ধরেই একটি স্করপিও গাড়ি আটক করা হয়। গাড়ির মালিক আবু আনসার গাইনকে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ চালায় NIA। গাড়ির মালিক তাঁর বাড়ি দক্ষিণ বামুনিয়া এলাকাতেই বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ৪৫° গরমেও ঠান্ডা মাথায় ডিউটি! ট্রাফিক পুলিশের মাথায় এবার ‘AC’, দেখে চমকে যাবেন

advertisement

এনআইএ সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনায় আহত ও নিহতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজে এই স্করপিও গাড়িটি ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

প্রথমে NIA বিস্ফোরণের ঘটনাস্থল দক্ষিণ বামুনিয়া এলাকায় যায়, সেখান থেকে স্করপিও মালিক আবু আনসার গাইনের বাড়িতে গিয়ে গাড়ির খোঁজ করলে তিনি বলেন গাড়ি ভাড়াতে গিয়েছে গাড়ির মালিককে সঙ্গে নিয়ে ক্যানিং পূর্ব বিধানসভার চন্দনেরসর ঝাউতলা এলাকায় চারটা নাগাদ পৌঁছায় NIA, খবর পেয়ে গাড়ি ছেড়ে পালিয়ে যায় গাড়ির চালক শাহারুল ইসলাম মোল্লা, ঝাউতলা এলাকা থেকে গাড়িটি সিজ করে এবং গাড়ির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে NIA।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালচিনি ব্লকে ভয়াবহ কাণ্ড! রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ স্থানীয়দের
আরও দেখুন

গাড়ির মালিক আবু আনসার গাইন বলেন ১৯ তারিখ রাতে বোমা বিস্ফোরণ হয়েছিল আমি জানি কিন্তু আমার গাড়ি ভাড়াতে গেছিল কিনা আমি জানিনা,NIA কে পূর্ণ সহযোগিতা করব তদন্তের জন্য। পুরো ঘটনায় আরও কারা জড়িত, সেই দিকেই এখন নজর তদন্তকারীদের। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চলছে ধৃতদের।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
NIA explosion case of Bhangar: ভাঙড় বোমা বিস্ফোরণে NIA-র বড় পদক্ষেপ! স্করপিও সিজ, চালক পলাতক ঘিরে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল