TRENDING:

গায়ে লাল রঙের গেঞ্জি, হাফ প্যান্ট, নিউটাউনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য

Last Updated:

Newtown News: রবিবার সাত সকালে নিউটাউন সিটি সেন্টারের কাছে ভোলার মাঠ থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। আর তাই নিয়েই সকাল সকাল চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নিউটাউনে। নিউটাউন সিটি সেন্টারের কাছে হাতিয়ারা ভোলার মাঠের সামনের ঘটনা। পুলিশ এসে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ।
অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ প্রতীকী ছবি৷
অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ প্রতীকী ছবি৷
advertisement

রবিবার সাত সকালে নিউটাউন সিটি সেন্টারের কাছে ভোলার মাঠ থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। আর তাই নিয়েই সকাল সকাল চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মাঠের মধ্যে এক ব্যক্তিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেখে ইকোপার্ক থানার পুলিশকে খবর দেয় তারা।

আরও পড়ুন: ফ্রিজের ‘ডিপ’ বরফে ঠাসাঠাসি…! ১ মিনিটে সারিয়ে ফেলুন, টেকনিশিয়ান ‘কল’ দিতে হবে না, শিখে নিন ম্যাজিক ‘ট্রিক’

advertisement

পুলিশ এসে দেহ উদ্ধার করে ও ময়না তদন্তের জন্য মৃতদেহটি আরজি কর হাসপাতালে পাঠানো হয়। ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যাইনি। ব্যক্তি গায়ে লাল রঙের গেঞ্জি আর হাফ প্যান্ট ছিল। পায়ে জুতো ছিল না বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী স্থানীয়রা। ডান হাতে বড় ক্ষত ছিল। ইঁদুর বা কিছুতে খুবলে নেওয়া হয়েছে বলে অনুমান পুলিশের।

advertisement

আরও পড়ুন: বিষধর সাপের ‘বিষ’ মুহূর্তে নামিয়ে দেয় কোন ‘গাছ’ জানেন…? শুনলেই কিন্তু চমকাবেন ‘নামে’!

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

ব্যক্তিকে কোথাও মেরে এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। তবে আশেপাশে একাধিক বাড়ির মাঝে, লোকবসতিপূর্ণ এলাকায় এভাবে আচমকা এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
গায়ে লাল রঙের গেঞ্জি, হাফ প্যান্ট, নিউটাউনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল