TRENDING:

West Bengal SIR Final List: শুধু নদিয়াতেই বাদ ৫৭ হাজার ২০৮ ভোটারের নাম! ‘ইন-এলিজেবল’ লক্ষাধিক, টাঙানো হল চূড়ান্ত তালিকা

Last Updated:

ধীরে ধীরে সমস্ত জেলাতেই টাঙানো হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা৷ উত্তর কলকাতা, বাঁকুড়া, কোথায় কত নাম বাদ, জানা যাচ্ছে এবার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: রাজ্যের প্রত্যেক জেলায় পৌঁছে গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা৷ জানা গিয়েছে, অ্যাপ্রুভড, ডিলিটেড এবং অ্যাডজুডিকেশন এই তিন ক্যাটেগরির আওতাতেই মোট ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম৷ ইতিমধ্যেই নদিয়া জেলা থেকে এসেছে চূড়ান্ত ভোটার তালিকা টাঙানোর খবর৷
নদিয়া জেলায় প্রকাশিত হল তালিকা৷
নদিয়া জেলায় প্রকাশিত হল তালিকা৷
advertisement

নদিয়া জেলায় যে চূড়ান্ত ভোটার তালিকা পৌঁছেছে, তাতে দেখা যাচ্ছে,নদিয়া জেলার চূড়ান্ত ভোটার তালিকায় মোট ৪১ লক্ষ ৪৫ হাজার ভোটারের নাম রয়েছে। অভিযোগ, স্থানান্তর ও সংশোধনের কারণে তালিকায় বড় পরিবর্তন হয়েছে।

প্রশাসনিক তথ্য অনুযায়ী:

৬২ হাজার ৩১৬ জনের নাম বাদ পড়েছে (অভিযোগ ও স্থানান্তরের কারণে)। ফর্ম-৬ ও ফর্ম-৮ জমা দিয়ে ৫ হাজার ১০৮ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। সব মিলিয়ে নেট হিসেবে ৫৭ হাজার ২০৮ ভোটারের নাম বাদ গেছে।

advertisement

আরও পড়ুন : কমপক্ষে ঠিক কত নাম বাদ পড়তে পারে? ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’, ‘আনম্যাপড’-এর পরে…সংখ্যাটা কত? কী বলছে অঙ্ক

আগে নদিয়ায় মোট ভোটার ছিল প্রায় ৪৪ লক্ষ। খসড়া তালিকা প্রকাশের সময় মৃত, স্থানান্তরিত ও অন্যান্য কারণে ২ লক্ষ ১৬ হাজার নাম প্রাথমিকভাবে বাদ পড়েছিল, পরে আপত্তি ও সংশোধনের মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি হয়।

advertisement

বিচারাধীন (Doubtful) ভোটার সম্পর্কিত তথ্য বলছে, নদিয়া জেলায় ২৫ জন বিচারক প্রায় ৮ লক্ষ ভোটারের নথি যাচাই করছেন।

যাঁদের ক্ষেত্রে নথি বা অভিযোগজনিত সমস্যা আছে, তাঁদের নামের পাশে “বিচারাধীন” উল্লেখ থাকবে। যাচাই শেষ না হওয়া পর্যন্ত তাদের চূড়ান্ত অবস্থান নির্ধারণ হবে না।

এসআইআর প্রক্রিয়ায় আগে ১ লক্ষ ৩৫ হাজার ভোটারকে ‘ইন-এলিজেবল’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, তবে সব নথি বিচারকদের কাছে পাঠানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: ‘কংগ্রেস, আর ওদের জোটসঙ্গীরা…,’ ভোটের আগে তৃণমূল, ডিএমকে-র তুমুল সমালোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তর কলকাতায় এখনও বাদ গিয়েছেন ৪ লক্ষ ৭ হাজার এরও বেশি ভোটার। বাঁকুড়ায় বাদ গিয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম। নদিয়া জেলায় বাদ ২ লক্ষ ৭১ হাজারের নাম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

বাঁকুড়া জেলা মোট বাদ- ১ লক্ষ ৩৫ হাজার, খসরা তালিকা ১ লক্ষ ৩২ হাজার আগে ছিল+ পরে বাদ ৩ হাজার= প্রায় ১,৩৫,০০০।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
West Bengal SIR Final List: শুধু নদিয়াতেই বাদ ৫৭ হাজার ২০৮ ভোটারের নাম! ‘ইন-এলিজেবল’ লক্ষাধিক, টাঙানো হল চূড়ান্ত তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল