TRENDING:

যুব সাথী প্রকল্প নিয়ে প্রবল উৎসাহ সাধারণ মানুষের মধ্যে! আবেদন জমা নিয়ে উত্তেজনা তেহট্টে

Last Updated:

West Bengal news: যুব সাথী প্রকল্পের আবেদন জমা দিতে গিয়ে উত্তেজনা ছড়াল তেহট্ট ১ বিডিও অফিসে। আবেদনকারীদের একাংশের অভিযোগ, ফর্ম জমা দেওয়ার পর রিসিভ কপি দেওয়া হলেও সেখানে কোনও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়নি। এই নিয়ে উত্তেজনা সাধারণ মানুষদের মধ্যে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া, সমীর রুদ্র:  যুব সাথী প্রকল্পের আবেদন জমা দিতে গিয়ে উত্তেজনা ছড়াল তেহট্ট ১ বিডিও অফিসে। আবেদনকারীদের একাংশের অভিযোগ, ফর্ম জমা দেওয়ার পর রিসিভ কপি দেওয়া হলেও সেখানে কোনও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়নি। এ নিয়ে প্রতিবাদ করতেই বিডিও অফিসের কয়েকজন কর্মী তাঁদের মারধর করেন বলে অভিযোগ।
যুব সাত্রী প্রকল্প নিয়ে উত্তেজনা
যুব সাত্রী প্রকল্প নিয়ে উত্তেজনা
advertisement

আরও পড়ুন: ৯০ শতাংশ আসনে আলোচনা শেষ, বামেদের জোট সঙ্গী কারা? স্পষ্ট করলেন CPM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

অভিযোগকারী যুবকদের দাবি, তাঁরা তেহট্ট ১ ব্লকের পাথরঘাটা এক পঞ্চায়েত এলাকা থেকে আবেদন জমা দিতে এসেছিলেন। ফর্ম জমা নেওয়ার পর রিসিভ কপিতে রেজিস্ট্রেশন নম্বর না থাকায় তাঁরা বিষয়টি জানতে চান। তখনই বচসা বাধে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনকি আবেদনকারীদের মারধরের অভিযোগ ওঠে বিডিও অফিসের কর্মীদের বিরুদ্ধে।

advertisement

আরও পড়ুন: শীতের বিদায়বেলায় রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! কবে বৃষ্টিপাত জানাল আবহাওয়া দফতর

তবে অভিযোগ অস্বীকার করে যুগ্ম বিডিওর দাবি, “সরকারি নিয়ম মেনেই আবেদন জমা নেওয়া হচ্ছে। তাঁর কথায়, কয়েকজন যুবক আবেদন জমা দেওয়ার সময় ভিডিও করছিলেন। অফিসের ভিতরে ভিডিও করা নিষেধ করা হলে তাঁরা উত্তেজিত হয়ে পড়েন”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অল্পের জন্য প্রাণে রক্ষা...! লাটাগুড়ির পর্যটন বাংলোতে দলছুট হাতির তাণ্ডব
আরও দেখুন

যুব সাথী প্রকল্প নিয়ে ইতিমধ্যেই সাফল্যের মুখ দেখেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে যুবসাথী প্রকল্পের শিবিরে উপচে পড়ছে ভিড়। এই নিয়েই সাধারণ মানুষের মধ্যে বেশ আগ্রহ রয়েছে। এবার এই নিয়েই তৈরি হল উত্তেজনা।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
যুব সাথী প্রকল্প নিয়ে প্রবল উৎসাহ সাধারণ মানুষের মধ্যে! আবেদন জমা নিয়ে উত্তেজনা তেহট্টে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল