TRENDING:

Nadia News: নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ব্যারিকেডে সজোরে স্কুটির ধাক্কা! শান্তিপুর বাইপাসের ধারে চা খেতে এসে ৩ বন্ধু হাসপাতালে

Last Updated:

Nadia News: শান্তিপুর বাইপাসের ধারে চা খেতে এসে দুর্ঘটনার কবলে তিন বন্ধু। নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ব্যারিকেডে সজোরে ধাক্কা মারে স্কুটি। ছিটকে পড়ে আহত ৩ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার শান্তিপুরে চা খেতে এসে ভয়াবহ দুর্ঘটনার শিকার তিন বন্ধু। ঘটনায় গুরুতর জখম স্কুটিতে থাকা তিনজনই। ঘটনাটি নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকায় ঘটেছে। জানা যাচ্ছে, রানাঘাট বেগোপাড়ার বাসিন্দা দুই কিশোরী তাদেরই এক বন্ধু রানাঘাট বড়বাজার এলাকার যুবককে সঙ্গে নিয়ে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন একটি চায়ের দোকানে চা খেতে আসছিলেন স্কুটিতে চেপে। রাস্তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের লাগানো  ব্যারিকেডে সজোরে ধাক্কা মারে স্কুটিটি।
শান্তিপুর হাসপাতাল
শান্তিপুর হাসপাতাল
advertisement

এই ঘটনায় রীতিমতো গাড়ি থেকে ছিটকে পড়েন স্কুটিতে থাকা তিনজনই। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন রাস্তায়। অন্যান্য গাড়ি চালকরা বিষয়টি দেখতে পেয়ে গাড়ি থামিয়ে তাদেরকে উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুনঃ রাজ্যে ফুটবলের নতুন দিশা! প্রতিভাবান খেলোয়াড়দের জন্য পুরুলিয়ায় ট্রায়ালের আয়োজন! জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলার বড় সুযোগ

advertisement

ঘটনায় স্কুটি চালক যুবক গুরুতর আহত। অপরদিকে স্কুটিতে থাকা দুই কিশোরীও আহত হয়েছেন। তাদের শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের গ্রামেই বিস্মৃতির অতলে সত্যজিতের ‘জটায়ু’! অবহেলায় পড়ে সন্তোষ দত্তের পৈতৃক ভিটে
আরও দেখুন

উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে দুর্ঘটনা প্রবণতা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে দুর্ঘটনার হার সবথেকে বেশি দুই চাকায়। জাতীয় এবং রাজ্য সড়কগুলিতে বেপরোয়া ভাবে মোটরবাইক চালানোর অভিযোগ উঠে আসে বারবার। আর সেই কারণেই এই দুর্ঘটনা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ব্যারিকেডে সজোরে স্কুটির ধাক্কা! শান্তিপুর বাইপাসের ধারে চা খেতে এসে ৩ বন্ধু হাসপাতালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল