আরও পড়ুন: এখনও নিষ্পত্তি হয়েছে ৭.৫ লক্ষ বিচারাধীন ভোটারের নাম, বাকি কত? জানিয়ে দিল নির্বাচন কমিশন
তবে শুধু পানের দোকান নয়, সুবীর একজন সংস্কৃতি প্রবণ মানুষ যিনি আবৃত্তি এবং লেখালেখির সঙ্গে যুক্ত দীর্ঘদিন যাবত। তক্ষশীলা নামে একটি সংস্থা তৈরি করেছেন সারা বছর বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ হয়ে থাকলেও তার বাড়িতে আয়োজিত বসন্ত উৎসবে বিভিন্ন কবি এবং লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মান প্রদর্শন সহ বই প্রকাশ এবং সারাদিন যাবত নাচ গান আবৃত্তি এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের নানান অনুষ্ঠান চলতে থাকে।
advertisement
শুধু চা জল টিফিনই নয় রীতি মতো দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন ছিল কলাকুশলী সহ উপস্থিত সকল দর্শকদের জন্যও । এ বিষয়ে সুবীর বাবু সতীর্থরা বলেন এটা একান্তই তার মনের ইচ্ছা আর সে কারণে কারো কাছ থেকে সহযোগিতা তিনি নেন না। তবে, জেলার বিভিন্ন তথ্য এমনকি রাজ্যের বিভিন্ন জেলা থেকেও শিল্পীরা সুবীর বাবুর বসন্ত উৎসবে যোগদান করেন। সমগ্র এই অনুষ্ঠানটি হয় সুবীর বাবুর বাড়িতে যা স্বর্গীয় সন্তোষ দাস কানন নামাঙ্কন করেছেন তিনি।