TRENDING:

Indian Railways: হাওড়া যাওয়া এখন আরও সহজ! সামসী স্টেশনে দাঁড়াচ্ছে কামরূপ এক্সপ্রেস, সপ্তাহের কোন দিন কখন ট্রেন? দেখে নিন

Last Updated:
Indian Railways: মালদহ জেলার সামসী রেল স্টেশনে এবার থেকে থামবে হাওড়া–ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। কাটিহার ডিভিশনের এই সিদ্ধান্তে খুশি এলাকাবাসী ও নিত্য রেলযাত্রীরা।
advertisement
1/5
পূর্ব রেলের সিদ্ধান্তে খুশির হাওয়া! সামসীতে নতুন স্টপেজ কামরূপ এক্সপ্রেসের, জানুন সময়সূচি
ভোগান্তি দূর প্রত্যন্ত এলাকার রেল যাত্রীদের! জেলার প্রত্যন্ত এই স্টেশনে থামবে এবার কলকাতাগামী গুরুত্বপূর্ণ ট্রেন। পূর্ব রেলের কাটিহার ডিভিশনের সিদ্ধান্তে খুশির হাওয়া এলাকা জুড়ে। সপ্তাহে কতদিন, কখন থামবে সময়সূচি জানাল রেল কর্তৃপক্ষ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
এলাকাবাসীদের দীর্ঘদিনের দামি মত হাওড়া-ডিব্রুগড়গামী কামরূপ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া হল কাটিহার রেল ডিভিশনের অন্তর্গত মালদহ জেলার সামসী রেল স্টেশনে। এতদিন মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ও মালদহ টাউন স্টেশনে ট্রেনটি দাঁড়ালেও মাঝামাঝি স্থানে থাকায় সামসী রেল স্টেশনে দাঁড়াত না বিশেষ ট্রেন।
advertisement
3/5
এক্ষেত্রে সে এলাকার রেল যাত্রীদের উল্টোদিকে প্রায় ২৫ কিমি এবং শহরের দিকে প্রায় ৪০ কিমি দূরে আসতে হত এই ট্রেন ধরতে। অবশেষে নতুনভাবে বিশেষ এই ট্রেনের স্টপেজ পাওয়ায় স্বভাবতই খুশির হাওয়া দেখা দিয়েছে নিত্য রেলযাত্রী ও এলাকাবাসীদের মধ্যে।
advertisement
4/5
ট্রেন নাম্বার ১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়াগামী কামরূপ এক্সপ্রেস সপ্তাহে দুই দিন সোমবার ও শুক্রবার সামসী স্টেশনে রাত ৮টা ৩৮ মিনিটে এসে পৌঁছে রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে পরের দিন ভোর ৪ টা ৪০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।
advertisement
5/5
অন্যদিকে ট্রেন নাম্বার ১৫৯৬১ হাওড়া-ডিব্রুগড়গামী কামরূপ এক্সপ্রেস সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও শনিবার সামসী স্টেশনে মাঝরাত ২টা ৩ মিনিটে এসে পৌঁছে ২টা ৫ মিনিটে ছেড়ে ডিব্রুগড় পৌঁছাবে রাত ১০ টায়।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
Indian Railways: হাওড়া যাওয়া এখন আরও সহজ! সামসী স্টেশনে দাঁড়াচ্ছে কামরূপ এক্সপ্রেস, সপ্তাহের কোন দিন কখন ট্রেন? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল