TRENDING:

Nadia News: বাইক নিয়ে চাপড়ায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি! তল্লাশি চালাতেই বেরিয়ে এল মারাত্মক জিনিস, সঙ্গে সঙ্গে গ্রেফতার

Last Updated:

Nadia News: পুলিশ জানিয়েছে, বাইক নিয়ে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় চাপড়া থানার পুলিশের একটি দল। তখনই তাঁকে গ্রেফতার করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চাপড়া, নদিয়া, সমীর রুদ্রঃ বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ চাপড়ায় এক ব্যক্তি গ্রেফতার। শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ। ধৃতের নাম তপন বালা। তাঁর বাড়ি নাকাশিপাড়ার ইঞ্জিনপুরে।
ধৃত
ধৃত
advertisement

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওই ব্যক্তি বাইক নিয়ে চাপড়ার বানিয়াখড়িঢাল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ। ওই ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। এরপরেই তপন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে চাপড়া থানার পুলিশ। ইতিমধ্যেই বাইক ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার তাঁকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে।

advertisement

আরও পড়ুনঃ বিদায়বেলায় শীতের ঝোড়ো ব্যাটিং! দক্ষিণবঙ্গের মতোই ঠান্ডায় কাঁপছে উত্তরও, আজ কোথায় কেমন আবহাওয়া জানুন

এই বিষয়ে চাপড়া থানার আইসি পার্থ প্রতিম রায় বলেন, “সন্ধ্যা সাড়ে ৬টা-৭টা নাগাদ আমরা সূত্র মারফৎ খবর পাই, একজন ব্যক্তি বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছেন। সেই খবর পেয়ে আমাদের টিম সেখানে উপস্থিত হয় এবং সেই ব্যক্তিকে গ্রেফতার করে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পঞ্চায়েতের ছোট্ট প্ল্যানে পুরুলিয়ায় 'ম্যাজিক'! খাঁ খাঁ করা এই রাস্তাতেই এখন সেলফি জোন
আরও দেখুন

চাপড়া থানার আইসি আরও জানান, “ওই ব্যক্তির তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে দেশীয় পদ্ধতিতে তৈরি একটি ওয়ান শাটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। তাঁর কাছে এইসব বন্দুক বা গুলি রাখার কোনও লাইসেন্স ছিল না। সেই জন্য আমরা এগুলিকে অবৈধ আগ্নেয়াস্ত্র হিসেবে বাজেয়াপ্ত করি এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: বাইক নিয়ে চাপড়ায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি! তল্লাশি চালাতেই বেরিয়ে এল মারাত্মক জিনিস, সঙ্গে সঙ্গে গ্রেফতার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল