North Bengal Weather: বিদায়বেলায় শীতের ঝোড়ো ব্যাটিং! দক্ষিণবঙ্গের মতোই ঠান্ডায় কাঁপছে উত্তরও, আজ কোথায় কেমন আবহাওয়া জানুন
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Sneha Paul
Last Updated:
North Bengal Weather Today: শিবরাত্রির আগে দক্ষিণবঙ্গে শীতের 'কামব্যাক'। উত্তরবঙ্গেও ঠান্ডার স্পেল চলছে। আজ দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরের কোথায় কেমন আবহাওয়া জানুন।
advertisement
advertisement
advertisement
জলপাইগুড়ির আকাশ আজ পরিষ্কার। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.০৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০.০৬ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে আজ আকাশ পরিষ্কার। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে রোদ ঝলমলে আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারেও একই ছবি। পরিষ্কার আকাশ, সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
উত্তর দিনাজপুরে আজ পরিষ্কার আকাশ, ঝলমলে রোদ। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরেও পরিষ্কার রোদ ঝলমলে আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুরের আকাশেও সূর্যের আলো ঝলমল করছে। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।









