TRENDING:

Nadia News: বাগানবাড়িতে কিশোরের ওপর পাশবিক অত্যাচার, বাধা দিলে বেধড়ক মারধর, প্রাণনাশের হুমকি! কাণ্ড দেখে ঘুম উড়েছে গোটা এলাকার

Last Updated:

Nadia News: বাড়ি ফেরার সময় কিশোরকে ডেকে গিয়ে নির্যাতনের অভিযোগ স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। কিশোরকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনার পর পুলিশের দ্বারস্থ কিশোরের পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া, সমীর রুদ্র: কিশোরকে শারীরিক নির্যাতনের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, ১৫ বছরের এক কিশোরের ওপর নির্যাতন চালিয়েছেন স্থানীয় এক ব্যক্তি। বাধা দিতে গেলে কিশোরকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশের দ্বারস্থ কিশোরের মা
পুলিশের দ্বারস্থ কিশোরের মা
advertisement

অন্যদিকে এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পলাশিপাড়া থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রাতে পলাশিপাড়া থানার বাগাগড়িয়ায় খেলার মাঠ থেকে মেলা দেখে বাড়ি ফিরছিল নির্যাতিত ওই কিশোর। অভিযোগ, সেই সময় বাগাগড়িয়ার বাসিন্দা আজমীর হোসেন তার পথ আটকায়।

আরও পড়ুন: আসল ভেবে নকল সিগারেট খাচ্ছেন না তো? পুলিশের অভিযানে ফাঁস ভয়ঙ্কর চক্রান্ত! গাড়িতে ঠাসা পেটি পেটি মাল 

advertisement

এরপরেই ওই কিশোর নির্যাতনের শিকার হয়। জানা গিয়েছে, তাকে একটি বাগানে নিয়ে গিয়ে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের চেষ্টা করা হয়। ওই কিশোর বাধা দেওয়ায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এছাড়াও ঘটনার কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। কিশোরের চিৎকার শুনে পথচলতি লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

আরও পড়ুন: বিনা টিকিটে ট্রেনে উঠলে সাবধান! মালদহ ডিভিশনে একদিনে পাকড়াও ৬৫২ যাত্রী, জরিমানায় রেলের আয় জানলে চমকে উঠবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্যাস সিলিন্ডারের আকাল, সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হবে তমলুকের দেবী বর্গভীমার ভোগ
আরও দেখুন

অসুস্থ অবস্থায় গভীর রাতে পরিবারের লোকজন তাকে পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা করানো হয় নির্যাতিত কিশোরের। এরপর গত সোমবার ওই ব্যক্তির বিরুদ্ধে পলাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিশোরের মা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: বাগানবাড়িতে কিশোরের ওপর পাশবিক অত্যাচার, বাধা দিলে বেধড়ক মারধর, প্রাণনাশের হুমকি! কাণ্ড দেখে ঘুম উড়েছে গোটা এলাকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল