advertisement

Birbhum News: আসল ভেবে নকল সিগারেট খাচ্ছেন না তো? পুলিশের অভিযানে ফাঁস ভয়ঙ্কর চক্রান্ত! গাড়িতে ঠাসা পেটি পেটি মাল

Last Updated:

Birbhum News: গাড়িতে করে চলছিল পেটি পেটি নকল সিগারেট পাচার। প্রায় ২০ লক্ষ টাকার নকল সিগারেট সহ পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত পাটনার বাসিন্দা বলে খবর। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
রামপুরহাট, বীরভূম, অক্ষয় ধীবর: নকল সিগারেট পাচার করার সময় বীরভূমের মুরারই থানার পুলিশ প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট বাজেয়াপ্ত করল। গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম শম্ভু রবিদাস। তার বাড়ি বিহারের পাটনা জেলায়।
আদালত সূত্রে জানা গিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি রবিবার রাতে একটি চারচাকা গাড়ি বহরমপুর থেকে পাটনার উদ্দেশ্যে যাচ্ছিল। মুরারই থানার পুলিশ বীরভূম-ঝাড়খন্ড সীমান্তে মুরারই মহেশপুর রাস্তায় যখন নাকা চেকিং চালাচ্ছিল, সে সময় ওই গাড়িটিকে আটক করা হয়।
আরও পড়ুন: বাঘে টেনেছে স্বামীকে, দু’বছরেও মেলেনি মৃত্যুর শংসাপত্র, ক্ষতিপূরণ! পরিবারের দুর্দশা আর চোখে দেখা যায় না
পুলিশ গাড়ি চালক শম্ভু রবিদাসকে জিজ্ঞাসাবাদ করলে, তিনি কোনও বৈধ নথি দেখাতে পারেন নি। তবে তখন তিনি ছাপাখানার একটি চালান দেখান বলে খবর। তারপর পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িতে তল্লাশি চালানো হয়। আর তখনই উদ্ধার হয় ২৪ পেটি নকল সিগারেট।
advertisement
advertisement
আরও পড়ুন: এখনই সাবধান না হলে বিপদ, পরিবেশ বাঁচাতে এবার আসরে খুদে পড়ুয়ারা! এইসব নাটক দেখলে ভয়ে বুক কাঁপবে
ধৃত ব্যক্তিকে গত সোমবার রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে, দু’দিনের পুলিশ হেফাজত নির্দেশ দেয় আদালত। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নকল সিগারেট পাচারকারীর সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে, বাজারে কীভাবে তারা নকল পণ্য বিক্রি করে, সমস্ত বিষয়টির তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: আসল ভেবে নকল সিগারেট খাচ্ছেন না তো? পুলিশের অভিযানে ফাঁস ভয়ঙ্কর চক্রান্ত! গাড়িতে ঠাসা পেটি পেটি মাল
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement