স্থানীয় সূত্রে জানা যায়, করিমপুর বিধানসভা এলাকায় বহু মানুষ আর্থিকভাবে অসচ্ছ্বল। অসুস্থ অবস্থায় ডাক্তার দেখাতে বা জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে প্রায়ই অ্যাম্বুল্যান্স ভাড়া করতে গিয়ে তাদের বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। অনেক সময় সেই খরচ বহন করাও তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই বিষয়টি মাথায় রেখেই বিধায়ক নিজের তহবিল থেকে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন।
advertisement
আরও পড়ুন: স্বাদে…, কিন্তু দাম মাত্র আড়াই টাকা! ঝালদার বিখ্যাত সিঙারা কিনতে লম্বা লাইন, রোজ বিক্রি কয়েক হাজার
এই উদ্যোগ প্রসঙ্গে বিধায়ক বিমলেন্দু সিংহ রায় বলেন, “আমার বিধানসভা এলাকায় অনেক দরিদ্র ও দুঃস্থ মানুষ বাস করেন। অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনেক সময় অ্যাম্বুল্যান্স ভাড়া করতে তাদের সমস্যায় পড়তে হয়। তাই মানুষের কথা ভেবেই এই বিনামূল্যের অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করা হয়েছে, যাতে প্রয়োজনে সবাই দ্রুত চিকিৎসা পরিষেবা পেতে পারেন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নতুন এই অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও খুশির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিধায়কের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই উদ্যোগের ফলে জরুরি পরিস্থিতিতে বহু মানুষের জীবন রক্ষা পাবে এবং চিকিৎসা পরিষেবা পাওয়া আরও সহজ হবে।





