বৃহস্পতিবার সন্ধ্যায় তিন বন্ধুকে নিয়ে গাড়িতে চেপে দেবগ্রামে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার সময় নাগাদি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে হঠাৎই কয়েকজন দুষ্কৃতি গাড়ি থামানোর চেষ্টা করে। তাঁরা গাড়ি না থামানোয় গাড়িতে হাঁসুয়ার কোপ মারে, সেই সময় তারা প্রাণভয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। দুষ্কৃতীরাও ছেলেধরা গুজব রটিয়ে বাইকে চেপে তাদের পিছু ধাওয়া করে। এভাবেই তাঁরা নাকাশীপাড়া টোল প্লাজার টোল গেট দিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে।
advertisement
সেখানে বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন যুবক। দ্রুত গতিতে গাড়িটি আসতে দেখে এবং তার পিছনে বাইকে চেপে বেশ কয়েকজনকে ধাওয়া করতে দেখে তারাও ‘ছেলেধরা’ সন্দেহে ওই গাড়ির পিছু ধাওয়া করেন। শেষ পর্যন্ত গাড়ি নিয়ে আক্রান্ত যুবকরা নাকাশিপাড়া থানায় এসে উপস্থিত হয়। তার আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। এর ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান তারা।
টোল প্লাজা থেকে পিছু নেওয়া যুবকরা পিছু ধাওয়া করতে করতে থানায় এসে আসল ঘটনাটি জানতে পারেন। যদিও দুষ্কৃতীরা তার গাড়িতে আগেই ভাঙচুর চালায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। উল্লেখ্য কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ছেলে ধরার গুজব ছড়িয়েছে। সেই কারণেই ছেলে ধরা সন্দেহে পিছু ধাওয়া করেছিল বলে জানিয়েছে ওই যুবকরা।
