TRENDING:

Nadia Bus Accident: বেপরোয়া গতিতে রেষারেষি, করিমপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১! যাত্রীর মোবাইলে বন্দি ভয়ঙ্কর মুহূর্ত

Last Updated:

বাস যাত্রী এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন দুপুরে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক ধরে করিমপুর থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল চলন্তিকা এবং বিবেকানন্দ নামে দুটি বেসরকারি বাস৷

advertisement
সমীর রুদ্র, করিমপুর: ফের বাসের রেষারেষির জেরে ভয়াবহ দুর্ঘটনা৷ প্রাণ হারালেন এক যাত্রী৷ প্রথমে সামনে থাকা একটি বাসে, তার পর একটি গাছে ধাক্কা মেরে উল্টে গেল বেপরোয়া গতিতে চলা একটি বেসরকারি বাস৷ রবিবার এমনই ভয়াবহ দুর্ঘটনা ঘটল নদিয়ার করিমপুরের কাঠালিয়ায়৷ এই দুর্ঘটনায় এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন কমবেশি ৩০ জন৷ আহতদের মধ্যে বেশ কয়েকজন যাত্রীর আঘাত গুরুতর৷
করিমপুরে উল্টে গেল বেসরকারি বাস৷
করিমপুরে উল্টে গেল বেসরকারি বাস৷
advertisement

বাস যাত্রী এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন দুপুরে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক ধরে কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল চলন্তিকা এবং বিবেকানন্দ নামে দুটি বেসরকারি বাস৷ একই সময়ে করিমপুরের দিকে যাচ্ছিল বলে দুটি বাসের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে রেষারেষি চলছিল৷ যাত্রীদের অভিযোগ, দুটি বাসই বেপরোয়া গতিতে চলছিল৷ চলন্তিকা নামের বাসটিকে ওভারটেক করার চেষ্টা করছিল বিবেকানন্দ নামের বাসটি৷ শেষ পর্যন্ত কাঠালিয়ার কাছে বিবেকানন্দ নামে বাসটি পিছন থেকে থেকে এসে সামনের বাসটিকে প্রথমে ধাক্কা মারে৷ এর পর রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মেরে বিবেকানন্দ নামে ওই বাসটি উল্টে যায়৷

advertisement

https://youtu.be/qYOGG0N3qBc?si=BdMF8mBCNgR8Rv6E

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধারের চেষ্টা শুরু করেন৷ ঘটনাস্থলে পৌঁছয় করিমপুর থানার পুলিশ এবং দমকল৷ উল্টে যাওয়া বাসের ভিতর থেকে কোনওমতে যাত্রীদের বের করে নিয়ে আসা হয়৷ যদিও আহত অবস্থায় এক মহিলা যাত্রীকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ দুর্ঘটনাগ্রস্ত বাস দুটির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ বাকি যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়৷ গুরুতর আহত যাত্রীদের করিমপুর গ্রামীণ হাসাপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

যাত্রীদের দাবি, বাস দুটি অনেকক্ষণ ধরেই বিপজ্জনক ভাবে চলছিল৷ সাবধানে চালানোর জন্য চালকদের সতর্কও করেছিলেন দুটি বাসের যাত্রীরা৷ যদিও সেকথা চালকরা কানে তোলেননি বলে অভিযোগ৷ বাস দুটির বেপরোয়া গতিতে চলার ভিডিও একজন যাত্রী মোবাইলে রেকর্ড করছিলেন৷ সেই মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা৷ ফলে দুর্ঘটনার মুহূর্তটিও ভিডিও-তে ধরা পড়েছে৷

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia Bus Accident: বেপরোয়া গতিতে রেষারেষি, করিমপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১! যাত্রীর মোবাইলে বন্দি ভয়ঙ্কর মুহূর্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল