TRENDING:

Nepathya Concert in Siliguri: শিলিগুড়িতে প্রথমবার 'নেপথ্য' লাইভ! হু হু করে বিকোচ্ছে টিকিট, কীভাবে বুক করবেন, কত দাম সব জানুন

Last Updated:
Nepathya Concert in Siliguri: শিলিগুড়ির সঙ্গীতপ্রেমীদের জন্য দারুণ সুখবর। এই প্রথমবার শহরে Nepathya-র লাইভ পারফরম্যান্স। বিশ্বের বিভিন্ন প্রান্তে মঞ্চ কাঁপানোর পর এবার শিলিগুড়ির সঙ্গীতপ্রেমী মানুষের মনে ঝড় তুলতে আসছেন তাঁরা।
advertisement
1/5
শিলিগুড়িতে প্রথমবার 'নেপথ্য' লাইভ! কীভাবে টিকিট কাটতে হবে, কত দাম জানুন
উত্তরবঙ্গের সঙ্গীতপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো শিলিগুড়িতে লাইভ পারফর্ম করতে আসছে নেপালি ফোক-রক ব্যান্ড Nepathya। তিন দশকেরও বেশি সময় ধরে প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করা এই ব্যান্ডের গান শুধু বিনোদন নয়, বরং এক সাংস্কৃতিক অনুভূতি। ‘Resham’, ‘Taal Ko Pani’, ‘Bhedako Oon Jasto’, ‘Yo Zindagani’— এমন বহু কালজয়ী গান এবার সরাসরি শোনা যাবে শহরের মঞ্চে। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
আগামী ২৮ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে , উৎসধারা টিস্টা টাউনশিপে (কাওয়াখালি গ্রাউন্ডের পিছনে) এই মহাসঙ্গীতের আসর বসতে চলেছে। বিভাগ অনুযায়ী টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সিলভার ₹১৫০০, গোল্ড ₹২০০০ এবং ভিআইপি ₹৫০০০। আয়োজকদের মতে, প্রথমবারের এই লাইভ শো ঘিরে ইতিমধ্যেই উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।
advertisement
3/5
district.in প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করা যাচ্ছে। যারা সরাসরি গিয়ে সংগ্রহ করতে চান, তাঁদের জন্য রাখা হয়েছে অফলাইন কাউন্টারের ব্যবস্থাও। আয়োজকরা আগেভাগে টিকিট কেটে রাখার পরামর্শ দিচ্ছেন, কারণ চাহিদা দ্রুত বাড়ছে।
advertisement
4/5
অফলাইনে টিকিট পাওয়া যাচ্ছে ডাগাপুরের Totola Cafe, প্রধান নগরের Ka:Khim Cafe ও Daek-Chi Cafe & Snooker House, টি অকশন রোডের Food Corner, ডন বস্কো মোড়ের MIG Cafe, শালুগাড়ার MIM Bakery & Cafe ও Kafena, এবং চম্পাসারির PS Holiday Bistro ও Three Kins-এ। শহরের একাধিক জনপ্রিয় স্পটেই টিকিট মিলছে, ফলে দর্শকদের অনেকটাই সুবিধা হয়েছে।
advertisement
5/5
বিশ্বের বিভিন্ন প্রান্তে মঞ্চ কাঁপানো Nepathya-র লাইভ পারফরম্যান্স মানেই আবেগ, সমবেত কণ্ঠে গান ও এক অন্যরকম এনার্জি। এবার সেই অভিজ্ঞতা পেতে চলেছে শিলিগুড়ি। এখন দেখার, সঙ্গীতের উচ্ছ্বাসে ২৮ ফেব্রুয়ারির রাত কতটা রঙিন হয়ে ওঠে। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Nepathya Concert in Siliguri: শিলিগুড়িতে প্রথমবার 'নেপথ্য' লাইভ! হু হু করে বিকোচ্ছে টিকিট, কীভাবে বুক করবেন, কত দাম সব জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল