TRENDING:

Nadia News: শান্তিপুরের ব্যস্ত রাস্তায় মৌমাছি-আতঙ্ক! কামড় খেয়ে হাসপাতালে ভর্তি ৩, ভয়ে 'এই' পথ এড়াচ্ছে মানুষ

Last Updated:

Nadia News: মৌমাছির কামড়ের ঘটনায় আতঙ্কিত মানুষজন। ফলে অন্যতম ব্যস্ত এই রাস্তা বর্তমানে প্রায় ফাঁকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে এবং পথ দুর্ঘটনার জেরে হাসপাতালে ভর্তি তিনজন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ফলে আতঙ্কের জেরে ফাঁকা অন্যতম ব্যস্ত রাস্তা। শান্তিপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাইগাছি সেনপাড়া এলাকার ঘটনা।
ব্যস্ত রাস্তায় মৌমাছির আতঙ্ক
ব্যস্ত রাস্তায় মৌমাছির আতঙ্ক
advertisement

এখানে রাস্তার উপর একটি সুপ্রাচীন সুবিশাল তেঁতুল গাছের কোঠরে মৌচাক হয়েছে। কোনও এক ধরনের শিকারী পাখি হয়তো মধু খেতে এসে এই মৌচাক ঠোকরায়। ফলে মৌচাকের মৌমাছিরা ছত্রভঙ্গ হয়ে রাস্তা সহ আশেপাশের বিভিন্ন মানুষজনকে কামড়াচ্ছে।

আরও পড়ুনঃ দিঘায় তরুণী পর্যটকের ভয়ঙ্কর পরিণতি! হোটেল থেকে উদ্ধার নিথর দেহ, তোলপাড় করা অভিযোগ পরিবারের

advertisement

সাইকেল, মোটরসাইকেল নিয়ে আসা মানুষজন মৌমাছির কামড়ের যন্ত্রণায় রাস্তার উপরে ছিটকে পড়ছেন। শান্তিপুর পৌরসভায় কাজ করা একজন সাফাইকর্মীও গুরুতর অসুস্থ। প্রাইভেট টিউশন ফিরে বাড়ি ফেরার পথে অনেক ছাত্রছাত্রী কেউ ব্যাগ ফেলে কেউ আবার শীতবস্ত্র রেখে ধুলোয় লুটিয়েছে!

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আগে মা, পেছনে সন্তান! নদী থেকে উঠে এল হলুদ ডোরাকাটা...সুন্দরবনে ‘ক্যামেরায় বন্দি’ বাঘ
আরও দেখুন

এমনই গুরুতর অসুস্থ তিনজনকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় বাসিন্দারা। জানা যাচ্ছে, বন দফতরকে ফোন করে জানানো হলে তাঁরা ধোঁয়া দেওয়ার কথা বললেও মৌমাছি উদ্ধার হয় না বলে দায় এড়িয়েছেন। স্থানীয় কাউন্সিলর অবশ্য হাসপাতাল এবং ঘটনাস্থল দুই জায়গাতেই পৌঁছেছেন। সেই সঙ্গেই সন্ধ্যের পরে ধোঁয়া দিয়ে কিংবা মৌমাছির চাক থেকে মধু ভাঙায় পারদর্শীর খোঁজ চালানো হচ্ছে। তবে মৌমাছির কামড়ের এই ঘটনায় শান্তিপুরের অন্যতম ব্যস্ততম এই রাস্তা প্রায় ফাঁকা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: শান্তিপুরের ব্যস্ত রাস্তায় মৌমাছি-আতঙ্ক! কামড় খেয়ে হাসপাতালে ভর্তি ৩, ভয়ে 'এই' পথ এড়াচ্ছে মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল