TRENDING:

West Medinipur: আলু চাষে ক্ষতি, বিষ খেয়ে আত্মহত্যা করলেন কৃষক... শুরু তদন্ত! শুরু তীব্র রাজনৈতিক তরজা

Last Updated:

আলু চাষে ক্ষতির কারণে বিষ খেয়ে আত্মহত্যা করলেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামের কৃষক রাখাল আড়ি। তৃণমূল বিধায়ক অরুপ ধাড়া পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন.

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: আলু চাষে ক্ষতি ,দাম নেই। তার জেরেই শুরু পারিবারিক বিবাদ। এরপরএই বিষ খেয়ে আত্মহত্যা করলেন কৃষক। এমনই অভিযোগ মৃতের পরিবার থেকে শুরু করে এলাকার মানুষজনের। ঘটনায় শুরু তীব্র রাজনৈতিক তরজা। খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল বিধায়ক।
বিষ খেয়ে আত্মহত্যা করলেন কৃষক
বিষ খেয়ে আত্মহত্যা করলেন কৃষক
advertisement

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের রাঙামাটি গ্রামের বাসিন্দা রাখাল আড়ি। পরিবারের দাবি, ভাগে চার বিঘা আলু চাষ করেছিলেন তিনি। এই আলু চাষ করতে আনুমানিক প্রায় এক লক্ষ ৪০ হাজার টাকা খরচ হয়েছিল, স্ত্রীর গহনা বন্ধক রেখে ঋণ নিয়েছিল সে। নিজস্ব সম্পত্তি বলতে মাত্র ১০ কাঠা, মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার । আর সেই আলু চাষ করে আলু চাষের ক্ষতির সম্মুখীন হতেই এই ঘটনা। কারণ মাঠ থেকে পাকা আলু উঠতে শুরু করতেই আলুর দাম নেই। বর্তমানে আলুর দাম ৩২০/৩৫০ টাকা কুইন্টাল। এই নিয়েই স্বামী স্ত্রীর বিবাদ, আর সেই বিবাদের জেরেই কীটনাশক খান ওই আলু চাষি। শুক্রবার সন্ধায় তারপরে তাঁকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। বুধবার রাতে মৃত্যু হয় রাখালের। পরিবার-সহ এলাকার মানুষের দাবি আলু চাষে ক্ষতি হওয়ায় ঋণ নেন তিনি। জানা যায়, সেই জন্যই আত্মহত্যা করেছে রাখাল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

তবে কৃষকের মৃত্যুতে ইতিমধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তবে এ বিষয়ে চন্দ্রকোণার বিধায়ক অরুপ ধাড়া বলেন, রাখাল তৃণমূলের কর্মী ছিল। এই পরিবারের পাশে তারা থাকবেন। কেন এমন হল সে বিষয়ে তদন্তও শুরু হয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur: আলু চাষে ক্ষতি, বিষ খেয়ে আত্মহত্যা করলেন কৃষক... শুরু তদন্ত! শুরু তীব্র রাজনৈতিক তরজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল