TRENDING:

নাম বাদ গেল ২৭১ জনের, ২৫১ জনের নাম বিচারাধীন! ভোটার তালিকার পরেই আতঙ্কে 'মাহাত'রা

Last Updated:

নাম বাদ নিয়ে সরব হয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। বিজেপিকেই দায়ী করেছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঞ্জিত সরকার, নদিয়া: ২০০৯ সালে নির্বাচন কমিশন নাম তুলেছিল ভোটার তালিকায়, সেই নির্বাচন কমিশনই তালিকা থেকে বাদ দিল ভোটারদের নাম। নদিয়ার কল্যাণী বিধানসভার ১১৩ নম্বর বুথে নাম বাদ গেল ৩৭১ জনের নাম, ২৫১ জন বিচারাধীন, আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।
ভোটার তালিকার পরেই আতঙ্কে 'মাহাত'রা
ভোটার তালিকার পরেই আতঙ্কে 'মাহাত'রা
advertisement

নদিয়ার কল্যাণী বিধানসভার কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ চরযাত্রাসিদ্ধি গ্রামের মধুসূদনপুর এলাকায় নাম বাদ গেল ২৭১ জনের। ২৫১ জনের নাম বিচারাধীন। মূলত, এই এলাকার বাসিন্দারা বিন সম্প্রদায়ের (মাহাত)। নদিয়ায় বসবাস করলেও একটা সময় হুগলি জেলার ভোটার ছিলেন গ্রামের বাসিন্দারা। ১৯৮১ সালের পর থেকে বাসিন্দারা কোন জেলার ভোটার তা নিয়ে টানাপোড়েন চলতে থাকে। বিষয়টি গড়ায় হাইকোর্ট পর্যন্ত। দীর্ঘ ২৮ বছর পর ২০০৯ সালে নির্বাচন কমিশনের প্রচেষ্টায় নদিয়া জেলার ভোটার হিসেবে ভোটার তালিকায় নাম ওঠে বাসিন্দাদের। তাদের তালিকাভুক্ত করে খোদ নির্বাচন কমিশন।এই এলাকায় ভোটারের সংখ্যা ছিল ১০১৩ জনের। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায়, নাম বাদ গিয়েছে ৩৭১ জনের। যা নিয়ে  রীতিমত আতঙ্কে ভুগছেন বিন সম্প্রদায়ের মানুষজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
‘মোদির সঙ্গে লড়তে পারেন কেবল মমতাই’! বাংলা জয় দূরে, বিজেপিকে দিল্লি বাঁচাতে বললেন কল্যাণ
আরও দেখুন

শনিবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে মতুয়া সম্প্রদায়ের ভোটারদের প্রায ৯০% নাম৷ রবিবারই এ নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর৷ সোমবার তিনি জানালেন, মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ যাওয়া নিয়ে রাস্তায় নামছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এদিন মমতা বালা ঠাকুর বলেন, ‘‘এপিক কার্ডে লেখা থাকে না কে তৃণমূল? কে বিজেপি? মতুয়া সম্প্রদায়ের ভোটারদের ৯০% নাম বাদ চলে গেছে। আন্দোলন করতে রাস্তায় নামছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
নাম বাদ গেল ২৭১ জনের, ২৫১ জনের নাম বিচারাধীন! ভোটার তালিকার পরেই আতঙ্কে 'মাহাত'রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল