TRENDING:

Environment work: “গাছে পেরেক নয়” বার্তা ছড়াতে যুবকদের অভিযান, পোস্টার খুলে পরিবেশ বাঁচানোর উদ্যোগ শান্তিপুরে

Last Updated:

Environment work: শান্তিপুরে একদল যুবক “গাছে পেরেক নয়” বার্তা নিয়ে গাছের গায়ে লাগানো পোস্টার খুলে পরিবেশ সচেতনতার উদ্যোগ নিয়েছেন। তাঁদের এই প্রচেষ্টা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে এবং গাছ রক্ষায় সচেতনতা বাড়াচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: পেরেক দিয়ে গাছে লাগান বিজ্ঞাপন খুলে দিলেন একদল যুবক, পরিবেশ সচেতনতার বার্তা দিতে এই উদ্যোগ। শান্তিপুর থানা এলাকার বিভিন্ন অঞ্চলে বাথনা স্টেশন, ঘোড়ালিয়া ও ফুলিয়ায় গাছে পেরেক দিয়ে বিজ্ঞাপন লাগানোর বিরুদ্ধে এক অভিনব উদ্যোগ নিয়েছেন একদল যুবক।
advertisement

“গাছে পেরেক নয়” এই দাবিকে সামনে রেখে তারা গাছের গায়ে লাগানো পোস্টার ও বিজ্ঞাপন খুলে দিচ্ছেন। প্রায় দু’মাস আগে শুরু হওয়া এই উদ্যোগে অংশ নিয়েছেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত প্রায় দশ জন যুবক। কাজের ফাঁকে সপ্তাহে এক-দু’দিন সময় বের করে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ মাসে ৫৮ হাজার টাকা বেতন! কলকাতা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসোসিয়েট পদে বড় সুযোগ

advertisement

যুবকদের বক্তব্য, গাছ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পেরেক দিয়ে বিজ্ঞাপন লাগানোর ফলে গাছের ক্ষতি হয়, যা দীর্ঘমেয়াদে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই তারা সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি এই ক্ষতিকর অভ্যাস বন্ধ করার আহ্বান জানাচ্ছেন। এদিকে নির্বাচন আসন্ন হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ও ফেস্টুন গাছে পেরেক দিয়ে লাগানো হচ্ছে। এই বিষয়েও যুবকেরা সরব হয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গরম পড়তেই শুরু গবাদি পশুর পরিচর্যা, কোন নিয়মে তারা থাকবে সুস্থ? জানাচ্ছেন বিশেষজ্ঞ
আরও দেখুন

তারা জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে গাছের গুরুত্ব বোঝানোর চেষ্টা করবেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অধিকাংশ যুবকের বাড়ি ফুলিয়া এলাকায় হলেও তাদের এই পরিবেশবান্ধব প্রচেষ্টা ইতিমধ্যেই সমাজে ভালো সাড়া ফেলে দিয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Environment work: “গাছে পেরেক নয়” বার্তা ছড়াতে যুবকদের অভিযান, পোস্টার খুলে পরিবেশ বাঁচানোর উদ্যোগ শান্তিপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল