TRENDING:

Nadia: নদিয়ার হাঁসখালীতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভারতীয় দালাল

Last Updated:

Nadia: নদিয়ার হাঁসখালিতে পুলিশের বড় সাফল্য৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে, গতকাল রাতে নদীয়ার হাঁসখালী থানা এলাকার বড় চুপরিয়া গ্রামে হানা দেয় পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে এক বাংলাদেশি তরুণী ও তাকে সহায়তাকারী এক ভারতীয় দালালকে গ্রেফতার করল হাঁসখালী থানার পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঞ্জিত সরকার, নদিয়া: ফের অবৈধ অনুপ্রবেশের অভিযোগ৷ নদিয়ার হাঁসখালিতে পুলিশের বড় সাফল্য৷ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে এক বাংলাদেশি তরুণী ও তাকে সহায়তাকারী এক ভারতীয় দালালকে গ্রেফতার করল হাঁসখালী থানার পুলিশ৷ সূত্রের খবর, হাঁসখালী থানার বড় চুপরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়৷ ধৃতদের আজ, শুক্রবার রানাঘাট আদালতে পেশ করা হয়।
নদিয়ার হাঁসখালীতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভারতীয় দালাল
নদিয়ার হাঁসখালীতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভারতীয় দালাল
advertisement

গোপন সূত্রের খবরের ভিত্তিতে, গতকাল রাতে নদীয়ার হাঁসখালী থানা এলাকার বড় চুপরিয়া গ্রামে হানা দেয় পুলিশ। গ্রামের বাসিন্দা প্রকাশ টিকাদারের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে জামি খাতুন নামে বছর ২৩-এর এক বাংলাদেশি তরুণীকে।

আরও পড়ুন: প্রয়াত সাহিত্যিক শংকর! ‘জন অরণ্যে’ আজ বিষাদের ছায়া, বাংলার সাহিত্যের এক যুগের অবসান

advertisement

আরও পড়ুন: কোথায় হবে বুদ্ধদেব ভট্টাচার্য সেন্টার? জানিয়ে দিলেন সেলিম, প্রতীক উরের পদত্যাগ নিয়েও বড় মন্তব্য সিপিআইএম নেতার

পুলিশ সূত্রে খবর, ধৃত ওই তরুণী বাংলাদেশের বগুড়া জেলার বাসিন্দা। জানা গিয়েছে, প্রায় দিন দুয়েক আগে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তিনি। ভারতীয় দালাল প্রকাশ টিকাদারের সহায়তায় সীমান্ত পার হয়ে তার বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভারতের অন্য কোনও বড় শহরে পাড়ি দেওয়ার উদ্দেশ্যেই দালাল চক্রের মাধ্যমে তিনি অনুপ্রবেশ করেছিলেন। ইতিমধ্যেই হাঁসখালী থানায় ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে।

advertisement

প্রসঙ্গত, শুক্রবার বাগদার রণঘাট সীমান্ত দিয়ে চোরাপথে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে তিন মহিলাকে আটক করে বিএসএফ৷ পরে ধৃতদের পুলিশের হাতে তুলে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স।

সেরা ভিডিও

আরও দেখুন
অল্পের জন্য প্রাণে রক্ষা...! লাটাগুড়ির পর্যটন বাংলোতে দলছুট হাতির তাণ্ডব
আরও দেখুন

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বাগদার রণঘাট সীমান্ত দিয়ে চোরাপথে বাংলাদেশ যাবার পথে ৫৯ নম্বর ব্যাটালিয়নের বিএসএফর জওয়ানরা তিন বাংলাদেশি মহিলাকে আটক করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাবার জন্য সীমান্ত এলাকায় এসেছিল। তখনই তৎপরতার সঙ্গে ওই তিন মহিলাকে আটক করে বিএসএফ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Nadia: নদিয়ার হাঁসখালীতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভারতীয় দালাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল