TRENDING:

Murshidabad News: নাতির নামকরণ করে বাড়ি ফেরা হল না দাদুর! সুতিতে চলন্ত বাস থেকে ছিটকে পড়লেন বৃদ্ধ, মুহূর্তে সব শেষ

Last Updated:

Murshidabad News: নাতির নামকরণ করে ফেরার পথে চলন্ত বাস থেকে পড়ে গেলেন দাদু। মুর্শিদাবাদ জেলার সুতির ধলামোড়ে চলন্ত বাস থেকে পড়ে চরম পরিণতি ৭৫ বছরের বৃদ্ধর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: নাতির নামকরণ করে ফেরার পথে চলন্ত বাস থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মুর্শিদাবাদ জেলার সুতির ধলামোড়ে চলন্ত বাস থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ৭৫ বছরের বৃদ্ধর। নাতির নামকরণের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে চলন্ত সরকারি বাস থেকে পড়ে গিয়ে ঘটল দুর্ঘটনা।
সুতি থানা
সুতি থানা
advertisement

স্থানীয় বাসিন্দা সুত্রে জানা যায়, মুর্শিদাবাদের সুতির ধলামোড়ের কাছে বাস থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে অভয় রায় (৭৫) নামের ওই বৃদ্ধের। মৃত ব্যক্তির বাড়ি বীরভূমের রামপুরহাটের কালিসরা পাড়া এলাকায়। জানা গিয়েছে, সামশেরগঞ্জের নিমতিতায় বেয়াইয়ের বাড়িতে নাতির নামকরণের অনুষ্ঠানে এসেছিলেন অভয় রায় ও তার স্ত্রী লক্ষী দেবী। নামকরণের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার জন্য সাজুরমোড়ে সরকারি বাসে উঠেন বৃদ্ধ স্বামী-স্ত্রী। বাসে প্রচন্ড ভিড় থাকায় গেটের কাছে দাঁড়িয়ে ছিলেন অভয় বাবু। হঠাৎ ধলামোড়ের আগেই আচমকা বাসের চালক ব্রেক করতেই বাস থেকে ছিটকে পড়ে যান তিনি।

advertisement

আরও পড়ুনঃ পাঁশকুড়ায় গভীর রাতে সর্বনাশী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গৃহস্থের বাড়ি! টাকা-নথি-আসবাব সব ভস্ম, পরিবারের পাশে প্রশাসন

মাথায় গুরুতর চোট লাগে তার। স্থানীয় বাসিন্দা ও স্ত্রী লক্ষীদেবী তড়িঘড়ি বৃদ্ধকে মহিশাইল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় সুতি থানার পুলিশ

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

পুলিশ সুত্রে জানা যায়, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে। এই মৃত্যুতে কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার-সহ গ্রাম জুড়ে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: নাতির নামকরণ করে বাড়ি ফেরা হল না দাদুর! সুতিতে চলন্ত বাস থেকে ছিটকে পড়লেন বৃদ্ধ, মুহূর্তে সব শেষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল