TRENDING:

Murshidabad News: দূর-দূরান্তে ছোটার দিন শেষ! শশাঙ্কের রাজধানীতে অত্যাধুনিক এসি সরকারি হাসপাতাল, খুশি স্থানীয়রা

Last Updated:

মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে স্বাস্থ্য পরিকাঠামোয় এক বড়সড় বদল এল। প্রাচীন বাংলার রাজধানী হিসেবে পরিচিত এই Murshidabad News: এলাকায় চালু হল শীততাপ নিয়ন্ত্রিত ৫০ বেডের একটি আধুনিক হাসপাতাল। এর ফলে স্থানীয় বাসিন্দাদের আর উন্নত চিকিৎসার আশায় বহরমপুর বা অন্যত্র ছুটতে হবে না। ঘরের কাছেই মিলবে উন্নত সরকারি চিকিৎসা পরিষেবা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: চিকিৎসা পরিকাঠামো আরও অগ্রগতি! কর্ণসুবর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন করে ৫০ সজ্জা বিশিষ্ট একটি নতুন হাসপাতাল তৈরি করা হয়েছে। কান্দি, নবগ্রাম, বেলডাঙা বিধানসভার অধীনে কিছু কিছু করে গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ চিকিৎসার জন্য একমাত্র নির্ভর কর্ণসুবর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।
advertisement

রাজ্যে সরকারের উদ্যোগে ভগ্নদশা ভুগতে থাকা কর্ণসুবর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে আমূল পরিবর্তন এনে নতুন করে ৫০ সজ্জা বিশিষ্ট নতুন হাসপাতাল তৈরি করা হয়েছে। যেখানে অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা, পুরুষ ও মহিলা বিভাগ এমনকি শিশু বিভাগ তৈরি করা হয়েছে। শুধু তাই নয় অত্যাধুনিক মানের অপারেশন থিয়েটার তৈরি করা হয়েছে। ফলে চিকিৎসার জন্য আর ছুটতে হবে না বহরমপুর বা বেসরকারি হাসপাতালে। এবার নতুন করে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাবেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয়রা। একদা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। আর কর্ণসুবর্ণ-সহ রাঙামাটি চাঁদপাড়া, সাটুই-সহ বিভিন্ন এলাকায় রোগীরা চিকিৎসা জন্য ছুটতে হত কান্দি বা বহরমপুরে।

advertisement

আরও পড়ুন: স্কুল তো নয়, যেন…! পড়ুয়াদের পাশাপাশি মন ভরছে বাসিন্দাদেরও, দেশি-বিদেশি বিরল ফুলের বাহারে নজির সুন্দরবনে

মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দ্বীপ সান্যাল জানিয়েছেন, আগে এই হাসপাতাল ভগ্ন দশায় ছিল। হাসপাতালে চিকিৎসা পরিষেবা ঠিক মতো পাওয়া যেত না, কারণ ভগ্নদশা ছিল হাসপাতাল। আর সেই হাসপাতালে চিকিৎসা পরিষেবা আমুল পরিবর্তন এনে আগামী দিনে মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া আগামী দিনে একমাত্র লক্ষ্য বলেই জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দ্বীপ সান্যাল।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের যোগাযোগে বড় বদল! চালু দুই নতুন এক্সপ্রেস ট্রেন, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
আরও দেখুন

হাসপাতালের মধ্যে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত হাসপাতাল। শিশু বিভাগ নিবেদিত শাখা, যা বিনোদন মূলক খেলার জন্য তৈরি করা হয়েছে। শিশুদের চিকিৎসা পরিষেবা করতে এসে খেলার মধ্যে চিকিৎসা পরিষেবা দেওয়া একমাত্র লক্ষ্য। পাশাপাশি, রোগীদের জন্য কেন্দ্রীয় ভাবে অক্সিজেন পাইপলাইন ব্যবস্থা । যা জীবনরক্ষাকারী মানুষের কাছে পোঁছে যায়। পাশাপাশি, আগামী দিনে শয্যার অভাবে যেন কোনও রোগীদের ফিরিয়ে না দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: দূর-দূরান্তে ছোটার দিন শেষ! শশাঙ্কের রাজধানীতে অত্যাধুনিক এসি সরকারি হাসপাতাল, খুশি স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল