TRENDING:

Murshidabad News: হানা দিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের, যুবকের কাছে উদ্ধার ৭৫ হাজার টাকার জাল নোট! ফাঁস চোরাই ফোনের কারবার

Last Updated:

Murshidabad News: বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার সামসেরগঞ্জ থানার উদ্যোগে। গ্রেফতার করা হয়েছে মালদহের এক যুবককে। আবার একইদিনে উদ্ধার হয়েছে ৯৫টি চোরাই মোবাইল। যার মধ্যে ২৪টি আইফোন রয়েছে। গ্রেফতার অন্য এক যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, কেদারনাথ প্রামাণিক: বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার। প্রায় ৭৫ হাজার টাকার জালনোট সহ সামসেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার মালদার এক যুবক। বুধবার সন্ধ্যায় ধুলিয়ান ফেরিঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম আসিউর শেখ(২৬)।
ঘটার পরে পুলিশের সাংবাদিক বৈঠক
ঘটার পরে পুলিশের সাংবাদিক বৈঠক
advertisement

তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত পার দেওনাপুর এলাকায়। ধৃতের কাছ থেকে ১৫০ টি ৫০০ টাকার নোটে মোট ৭৫ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে একই দিনে সামসেরগঞ্জ থানার হিজলতলা এলাকার একটি বাড়ি থেকে ৯৫ টি চোরাই মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম মোবারক হোসেন(৩০)।

advertisement

আরও পড়ুন: বইয়ের পাতা ছেড়ে দেওয়ালে নজর, এই মডেলে খেলার ছলে পড়াশোনা শিখছে পড়ুয়ারা! দেখে ধন্য ধন্য করছে সকলে

তার বাড়ি সামসেরগঞ্জ থানার গামভারতলা গ্রামে। উদ্ধার হওয়া মোবাইল গুলোর মধ্যে ২৪ টা আইফোন রয়েছে বলেই সূত্রের খবর। বৃহস্পতিবার সকালে সামসেরগঞ্জ থানা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস। সঙ্গে ছিলেন ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন এবং সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ।

advertisement

আরও পড়ুন: লোকে বলে ‘স্নেক ম্যান’, বিষধরের প্রাণ বাঁচাতে জলের মতো নিজের টাকা খরচ করেন এই যুবক! কাণ্ড দেখে আপনার গায়ে কাঁটা দেবে

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

ধৃতদের জঙ্গিপুর আদালতে পাঠিয়ে হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। চোরাই কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে জাল নোটগুলি কোথায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: হানা দিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের, যুবকের কাছে উদ্ধার ৭৫ হাজার টাকার জাল নোট! ফাঁস চোরাই ফোনের কারবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল