TRENDING:

Murshidabad News: মুর্শিদাবাদের নামে কুৎসার যোগ্য জবাব, যুবকের তৈরি গান এখন সুপারহিট! পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৈরি সুর মন ছুঁয়ে যাবে

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদ জেলা নিয়ে কুৎসা করার প্রতিবাদ জানিয়ে নতুন গান। গানটি বিপুলভাবে জনপ্রিয় হয়ে উঠেছে সমাজমাধ্যমে। গানটি শেয়ার করার পর থেকেই পছন্দ করছেন মানুষ। পরিযায়ী শ্রমিকরা গানের মূল বিষয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: এবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে গান তৈরি করল মুর্শিদাবাদের যুবক আজমাইল। বাংলা তথা মুর্শিদাবাদ জেলা নিয়ে কুৎসা করার প্রতিবাদ জানিয়ে বাঁধল গান। আর এই গানটি শুনলে মন ছুঁয়ে যাবে সকলের।‌ কারন পরিযায়ী শ্রমিকদের দুর্দশা তুলে ধরা হয়েছে এই গানে।
advertisement

মুর্শিদাবাদের রেজিনগরের যুবক আজমাইল। প্রথম থেকেই সামাজিক বার্তা নিয়ে ভিডিও উপহার দিয়ে আসছে। কখনও স্বাধীনতার গান, কখনও পলাশির প্রান্তর নিয়ে গান। এবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে দুর্দান্ত গান বাঁধল সে। সাম্প্রদায়িক ঘটনা ভুলে ও সম্প্রীতির ঘটনা তুলে ধরা হয়েছে। এই অসাধারণ গানটি কিছুক্ষণের মধ্যে সাড়া ফেলেছে নেট দুনিয়ায়।

আরও পড়ুন: টোটোতে সজোরে ধাক্কা মেরে সোজা নয়ানজুলিতে নেমে গেল পুলিশের স্টিকার লাগানো গাড়ি, অল্পের জন্য প্রাণ রক্ষা

advertisement

যা শুটিং করা হয়েছে হাজারদুয়ারি সহ লালবাগ শহরের বিভিন্ন জায়গায়। এই গান ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে প্রবল সাড়া ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় গানটি নিয়ে বাড়তে থাকা আলোচনা, শেয়ার ও ইতিবাচক প্রতিক্রিয়াই তার স্পষ্ট প্রমাণ। গানটি আজমাইলের ইউটউব চ্যানেলে মুক্তি পায়। এরপরই দ্রুতগতিতে ডিজিটাল দুনিয়ায় নিজের পরিচিতি গড়ে তুলছে গানটি।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ি এলাকায় পর্যটকদের পরিষেবায় ওয়াকি টকি, পর্যটকদের সুবিধায় অভিনব উদ্যোগ!
আরও দেখুন

আজমাইলের গানের প্রতি তাঁর ভালবাসা ছোট থেকেই। পরিচিতি রয়েছে তাঁর এই এলাকায় অনেকটাই। তিনি জানান, “মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গায় কর্মরত। তাই তাঁদের জন্য এই গান গাওয়া ও সুর করা। শ্রোতাদের ভাল লাগছে এটাই বড় পাওনা।”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: মুর্শিদাবাদের নামে কুৎসার যোগ্য জবাব, যুবকের তৈরি গান এখন সুপারহিট! পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৈরি সুর মন ছুঁয়ে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল