TRENDING:

Murshidabad News: নাবালিকাকে শারীরিক নির্যাতন, বিষ খাইয়ে খুন, দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

Last Updated:

Murshidabad News: আত্মঘাতী হওয়ার প্ররোচনা দিয়ে কীটনাশক খাইয়ে নাবালিকাকে হত্যা ও শারীরিক নির্যাতনের অভিযোগে প্রেমিকের যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলেন লালবাগ মহকুমা আদালতের বিচারক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলায় নাবালিকা ধর্ষণ ও বিষপ্রয়োগে খুনের চাঞ্চল্যকর মামলায় দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার পর অভিযুক্ত রাহুল হালদার ওরফে পাপ্পুকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ২০২৩ সালের জুন মাসে ঘটে যাওয়া এই ঘটনায় তদন্তকারী সংস্থা জানায়, পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক গুরুতর ধারায় অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়।
দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত
দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত
advertisement

তদন্তে উঠে আসে, মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ছিল ইলেকট্রনিক প্রমাণ—PW 3–এর মোবাইল ফোনে রেকর্ড করা একটি ভিডিও ফুটেজ। ভিডিওটির সত্যতা যাচাই করতে বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সি. সরকারের সাক্ষ্য আদালতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তদন্তকারীরা আদালতকে জানান, ডিজিটাল প্রমাণগুলো আইনসম্মতভাবে যথাযথ হেফাজতকারীর কাছ থেকেই সংগ্রহ করা হয়েছে এবং ফরেনসিক পরীক্ষায় তার সত্যতা মিলেছে।

advertisement

আরও পড়ুন-হোলিতে তৈরি হচ্ছে বিরল সংযোগ…! ‘গোল্ডেন টাইম’ শুরু ৩ রাশির, চাকরিতে পদোন্নতি, বাড়বে বিপুল বেতন, খুলে যাবে সৌভাগ্যের দরজা

ভুক্তভোগীর মায়ের বয়ান অনুযায়ী, ঘটনার দিন দুপুরে মেয়েটি দিদিমার বাড়ি যাওয়ার কথা বলে বের হয়। পরে বিকেলে অভিযুক্ত তাকে একটি আমবাগানে ডেকে নিয়ে যায় এবং একসঙ্গে মৃত্যুর প্ররোচনা দেয়। অভিযোগ, প্রথমে বিষ খাওয়াতে প্ররোচিত করা হয়, পরে অস্বীকার করলে জোর করে মুখে বিষ ঢেলে দেওয়া হয়। বাড়ি ফিরে মেয়েটি অসুস্থ অবস্থায় পরিবারের কাছে পুরো ঘটনা জানায় এবং জানায় যে তাকে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয়েছে। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

advertisement

আরও পড়ুন-৫০০ বছর পর হোলিতে চন্দ্রগ্রহণের কালো ছায়া, খবরদার করবেন না এই কাজ…! চরম সর্বনাশ! অশান্তি পিছু ছাড়বে না, জীবন ‘নরক’ হবে

সেরা ভিডিও

আরও দেখুন
ছেলের মাথায় লম্বা চুল, সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছে বারবার! এখন সবার কাছে হিরো
আরও দেখুন

আদালত পর্যবেক্ষণে জানায়, মৃত্যুকালীন জবানবন্দি, ময়নাতদন্ত রিপোর্ট, ফরেনসিক টক্সিকোলজি ও ডিজিটাল ফরেনসিক—সব মিলিয়ে অভিযুক্তের অপরাধ দিবালোকের মতো স্পষ্ট। বিচারক জিতেন্দ্র গুপ্তা আইপিসি-র ৩২৮ ও ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার, যদিও তারা আরও কঠোর সাজা প্রত্যাশা করেছিলেন। অন্যদিকে অভিযুক্তের পরিবার এই রায় মানতে নারাজ এবং উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Murshidabad News: নাবালিকাকে শারীরিক নির্যাতন, বিষ খাইয়ে খুন, দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল