TRENDING:

Murshidabad News: জীবিত মানুষের নাম ভোটার লিস্টে 'ডিলিট' তালিকায়, মুর্শিদাবাদের গ্রামে চাঞ্চল্য

Last Updated:

মুর্শিদাবাদের গ্রামে চাঞ্চল্য! জীবিত মানুষের নাম 'ডিলিট' তালিকায়। জগতাই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৯২ নম্বর বুথের ভোটার আয়েশা খাতুনের অভিযোগ, তিনি এসআইআর হিয়ারিংয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য জমা দিলেও তাঁর নাম মৃতের তালিকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: প্রকাশ পেয়েছে চুড়ান্ত ভোটার তালিকা, আর সেখানেই অদ্ভুত কাণ্ড! অভিযোগ, তালিকায় জীবিত মানুষ মৃত। সুতি ২ নম্বর ব্লকের দিহিগ্রাম এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে। জগতাই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৯২ নম্বর বুথের ভোটার আয়েশা খাতুন। বছর ৩৩-এর আয়েশা অভিযোগ করেছেন, তার নাম ভোটার তালিকায় ‘ডিলিট’ দেখাচ্ছে।
advertisement

ভোটার তালিকা যাচাই করতে গিয়ে বিষয়টি জানতে পেরে তিনি সরাসরি সুতি ২ নম্বর ব্লক অফিসে বিডিও-র কাছে ছুটে যান। সেখানে তিনি প্রশ্ন তোলেন, “আমি যদি মারা গিয়ে থাকি, তাহলে আমাকে ডেথ সার্টিফিকেট দিন।” তাঁর কথায়, তিনি সম্পূর্ণ সুস্থ ও জীবিত। প্রায় ১০ বছর আগে তাঁর বিয়ে হয়েছে। অথচ ভোটার তালিকায় তাঁকে মৃত দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জগতাই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য মইদুল ইসলাম । তিনি জানান, একজন জ্যান্ত মানুষের নাম কীভাবে ভোটার তালিকা থেকে মুছে যায়? এটি অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, আয়েশা খাতুনের কাছে এসআইআর হিয়ারিং-এর নোটিস এসেছিল। নির্ধারিত শুনানিতে তিনি সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন।

advertisement

আয়েশা খাতুন জানান, তাঁর জমা দেওয়া নথির মধ্যে রয়েছে মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, বাবার নাম-সহ ২০০২ সালের ভোটার তালিকার কপি। ছিল একাধিক প্রয়োজনীয় প্রমাণপত্র। তবুও কেন তাঁর নাম ‘ডিলিট’ দেখাচ্ছে?  প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বিপ্লবের স্মৃতি বয়ে চলা 'বার্জ টাউন', ভগ্ন ব্রিটিশ বাংলো যেন অতীতের জীবন্ত দলিল
আরও দেখুন

জঙ্গিপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কী কারণে ভোটার তালিকা থেকে ডিলিট হল নাম, তা খতিয়ে দেখা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: জীবিত মানুষের নাম ভোটার লিস্টে 'ডিলিট' তালিকায়, মুর্শিদাবাদের গ্রামে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল