যদিও হুমায়ুন কবীর স্পষ্ট করে দিয়েছেন, তার মানে এই নয় যে তাঁর দল বহরমপুরে প্রার্থী দেবে না৷ হুমায়ুন বলেন, ‘‘তবে প্রার্থী দেব। কোন অঙ্কে খেলতে হবে জানি। এত দিনের অভিজ্ঞতা।’’
আরও পড়ুন: ‘আমি সব সিজনে জামা পাল্টাই না,’ ময়দানে ফিরতেই কাদের উদ্দেশ্য করে বাঁকা উক্তি দিলীপ ঘোষের
advertisement
শুধু অধীর চৌধুরী নন, আইএসএফ-এর নওশাদ সিদ্দিকীর প্রতিও তাঁর পূর্ণ সমর্থন থাকবে৷ হুমায়ুন বলেন, ‘‘ব্যক্তিগতভাবে চাইব অধীর রঞ্জন চৌধুরী এবং নওশাদ জিতুক। নওশাদকে সমর্থন করব। যেভাবে সাহায্য করা যায় করব। সেলিম প্রার্থী হলেও করতাম।’’
হুমায়ুন জানিয়েছেন, তাঁর দল ছাব্বিশের নির্বাচনে ১৮২টি কেন্দ্রে প্রার্থী দেবে৷ বুধবার ১৫ জনের নাম ঘোষণা হয়৷ আগামী ২২ মার্চ বিস্তারিত তালিকা প্রকাশ৷
জানা গিয়েছে, উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিন হায়দার কান্দিতে বিধায়ক ডেভিড অপূর্ব ঘোষের বিরুদ্ধে লড়বেন। ভবানীপুর নন বেঙ্গলি মুসলিম প্রার্থী হবেন। নন্দীগ্রামেও প্রার্থী দেবে হুমায়ুনের দল।
