TRENDING:

GRP: নিউ ফরাক্কা স্টেশনে দুই লাইনের মাঝে এ কী পড়ে আছে! গভীর রাতে চোখ পড়তেই আঁতকে উঠল GRP! গোটা এলাকায় ছড়িয়ে পড়ল আতঙ্ক

Last Updated:

GRP: ফারাক্কা GRP সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে নিউ ফরাক্কা স্টেশনের ডাউন থেকে আপ লাইনে প্রবেশের মুখে মৃতদেহটি দেখতে পাওয়া যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফারাক্কা: মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনে প্রবেশের মুখে রেললাইন থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাটা মৃতদেহ উদ্ধার করল GRP। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
নিউ ফারাক্কা স্টেশনে কী ভয়ঙ্কর ঘটনা (প্রতীকী চিত্র)
নিউ ফারাক্কা স্টেশনে কী ভয়ঙ্কর ঘটনা (প্রতীকী চিত্র)
advertisement

ফারাক্কা GRP সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে নিউ ফরাক্কা স্টেশনের ডাউন থেকে আপ লাইনে প্রবেশের মুখে মৃতদেহটি দেখতে পাওয়া যায়। পরে খবর পেয়ে GRP ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চলন্ত ট্রেনের ধাক্কায় কাটা পড়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা GRP পুলিশ।

advertisement

আরও পড়ুন: ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকায় নাম থাকবে ‘সকলেরই’? কী কী ক্যাটাগরিতে কাদের নাম থাকবে, কারা বাদ যাবেন, জানুন খুব জরুরি তথ্য

এদিকে, নাবালিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল হিঙ্গলগঞ্জে। ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে। হিঙ্গলগঞ্জের আমবেড়িয়ার ঘটনা। সীমা মণ্ডল একাদশ শ্রেণির ছাত্রী। বুধবার রাতে এলাকায় যাত্রা শুনতে গিয়েছিল তার পরিবারের লোকজন। সীমা সে সময় বাড়িতে একাই ছিল। নাবালিকার সঙ্গে ভালবাসার সম্পর্ক ছিল পাশের গ্রামের এক যুবকের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

সেই যুবক গ্রামের মানুষকে খবর দেয় যে, ওই নাবালিকা মারা গেছে এবং ওই যুবক গ্রামবাসীদের এও জানায়, সে এই বাড়িতে এসে নাবালিকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সে তড়িঘড়ি ওই নাবালিকাকে উপর থেকে নামায় এবং গ্রামের মানুষকে খবর দেয়। গ্রামের মানুষ তড়িঘড়ি তার বাবা-মাকে ডেকে নিয়ে আসে এবং ওই নাবালিকাকে ৯ নম্বর সানডেল বিল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যদের অভিযোগ, নিছকই আত্মহত্যা না খুন, তা খতিয়ে দেখুক পুলিশ। হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে নাবালিকা ছাত্রীর পরিবার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
GRP: নিউ ফরাক্কা স্টেশনে দুই লাইনের মাঝে এ কী পড়ে আছে! গভীর রাতে চোখ পড়তেই আঁতকে উঠল GRP! গোটা এলাকায় ছড়িয়ে পড়ল আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল