মূলত অগ্রহায়ণ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত প্রায় ৫ মাস পেঁয়াজ চাষের সময়সীমা থাকে। ফলনের পাশাপাশি কি আশা করছেন চাষিরা? পরিশ্রমের দাম কি তাঁরা পাবেন? জেলার কৃষকরা এবার নিজেরাই জানালেন।
advertisement
ধর্মরাজ মন্ডল নামে এক পেঁয়াজ চাষি জানিয়েছেন, কৃষকদের এখন মাথায় হাত। যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে তাতে আমরা চিন্তিত। বাজারে যদি ১২-১৪ টাকা দাম হত তাহলে আসলটা ঘরে ঢুকত। অন্যান্য ফসলের তুলনায় পেঁয়াজ চাষে খরচ বেশি। বর্তমানে মাঠ থেকে ৭-৮ টাকা কেজি প্রতি পেঁয়াজ কেনা হচ্ছে, ফলে চাষিরা ঠিক মতো দাম পাবেন না বলেই আশা করছেন কৃষকরা। এদিকে গত বছরের তুলনায় এই বছর দ্বিগুণ খরচ হয়েছে। ফলে ঠিক মতো বাজারদর না পেলে বিকল্প চাষ বাঁচার একমাত্র উপায়।
জানা গিয়েছে, এক বিঘা জমিতে পেঁয়াজ চাষে খরচ হয় ৩৭-৪০ হাজার টাকা। এছাড়াও সার, সেচের খরচ আছে। এতকিছুর পর বাজারদর মিলছে ৭-৮ টাকা কেজি। চাষিদের দাবি, সারের দাম কমিয়ে পেঁয়াজের দাম বৃদ্ধি হলে চাষিরা লাভবান হবেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, রবি মরসুমে পেঁয়াজ চাষ ছাড়া অন্য ফসলের চাষ প্রায় হয় না বললেই চলে। তবে এই বছর পেঁয়াজ চাষের খরচ বেড়েছে কয়েক গুণ। ফলে পেঁয়াজ চাষ করে পেঁয়াজ ওঠার মুখে দাম না পেয়ে আর্থিক ক্ষতি হতে পারে, সেই আশঙ্কা থেকেই অনেক চাষি এই বছর পেঁয়াজ চাষ করতে চাইছেন না। বিকল্প চাষ হিসেবে তাঁরা সর্ষে, মুসুর এমনকি আনাজ চাষও করছেন।





