TRENDING:

Adhir Chowdhury: 'শিক্ষিত যুবকরা লাইনে দাঁড়াতে লজ্জা পাচ্ছে'! যুবসাথী'র জন্য মুখ্যমন্ত্রীর কাছে বড় আবেদন অধীরের

Last Updated:

Adhir Chowdhury: সাংবাদিক বৈঠক থেকে এবার যুবসাথী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, বহরমপুর: বর্তমানে রাজ্য জুড়ে চলছে যুবসাথী প্রকল্পের আবেদনের ফর্ম পূরণ। আর এই ফর্ম পূরণে বিভিন্ন জায়গায় বেশ কিছু চিত্র ফুটে উঠেছে। আর এই যুবসাথী’র আবেদন অনলাইনে করা হোক। এমনই আবেদন করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।জলপাইগুড়িতে বাংলার যুবসাথী প্রকল্পে সহায়তার জন্য তৃণমূলের শিবিরে বিজেপির পঞ্চায়েত প্রধান। কাটোয়ায় যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণে সহায়তা শিবির সিপিআইএমের। সেই নিয়ে বৃহস্পতিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন অধীর চৌধুরী।
advertisement

তিনি বলেন, ”সরকারি প্রকল্প এখানে যে কেউ যেতে পারে। আমি বলব এটাকে অনলাইন করে দাও। কেন লাইন দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সদিচ্ছা থাকলে এটাকে অনলাইন করে দেওয়া হোক। পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি সংস্থা মহকুমা শাসক থেকে পৌরসভা, সেখানে কেন দাঁড় করিয়া রাখা হচ্ছে বাংলার যুবকদের। তাদের মানসম্মানে লাগছে, অভাবের তাড়নায় বেকারদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।”

advertisement

আরও পড়ুন: বেসরকারি চাকরি করলেও পাবেন ‘যুবসাথী’র মাসে ১৫০০ টাকা? ইনকাম করলেও কারা পাবেন এই টাকা? বড় আপডেট! না জানলে বিপদে পড়বেন

সেরা ভিডিও

আরও দেখুন
'শিক্ষিত যুবকরা লাইনে দাঁড়াতে লজ্জা পাচ্ছে'!যুবসাথী'র নিয়ে মমতার কাছে আবেদন অধীরের
আরও দেখুন

অধীরের সংযোজন, ”তাদের ‌যদি সত্যি মর্যাদা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলে, সব কিছু অনলাইন হলে, যুবসাথী অনলাইনে কেন হচ্ছে না। ২০১৩ সালে যুবশ্রী প্রকল্প চালু করা হয়েছিল। সেই প্রকল্প চালু থাকা সত্ত্বেও কত মানুষ টাকা পেয়েছিল এবং বর্তমানে আবার যুবসাথী কেন আনা হল নতুন করে? তাহলে যুবশ্রীতে কত বরাদ্দ ছিল, আর যুবসাথী-তে কত বরাদ্দ করা হয়েছে, তা পৃথক ভাবে বিবরণ দিন মুখ্যমন্ত্রী।” মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে এমনই মন্তব্য করেন অধীর চৌধুরী।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Adhir Chowdhury: 'শিক্ষিত যুবকরা লাইনে দাঁড়াতে লজ্জা পাচ্ছে'! যুবসাথী'র জন্য মুখ্যমন্ত্রীর কাছে বড় আবেদন অধীরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল