TRENDING:

West Bengal SIR Final List: ২৮ ফেব্রুয়ারি বেরোবে SIR এর চূড়ান্ত তালিকা...? বড় ইঙ্গিত দিয়ে দিল নির্বাচন কমিশন, জানুন জরুরি আপডেট

Last Updated:
West Bengal SIR Final List: এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে ফের অনিশ্চয়তার মেঘ। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, "যদি অভিযোগ নিষ্পত্তি শেষ না হয়, যদি কাজ না শেষ হয় সেক্ষেত্রে সময় বাড়তেই পারে। অর্থাৎ জেলাস্তরে সময়ের মধ্যে কাজ শেষ না হলে, চূড়ান্ত লিস্ট বের করতে সময় বাড়বে। সেক্ষেত্রে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ কি আদৌ সম্ভব?
advertisement
1/5
২৮ ফেব্রুয়ারি বেরোবে SIR এর চূড়ান্ত তালিকা...? বড় ইঙ্গিত দিয়ে দিল নির্বাচন কমিশন, জানুন!
পশ্চিববঙ্গ-সহ ১২ রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। ২৮ ফেব্রুয়ারি বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। কিন্তু তালিকা প্রকাশের দিন নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। সূত্রের খবর, নির্ধারিত ২৮ ফেব্রুয়ারিতেই তালিকা প্রকাশ নাও হতে পারে। বাড়তে পারে সময়সীমা।
advertisement
2/5
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, "যদি অভিযোগ নিষ্পত্তি শেষ না হয়, যদি কাজ না শেষ হয় সেক্ষেত্রে সময় বাড়বে। আগে তো ইআরও এইআরও, জেলাশাসকরা বলুক কাজ শেষ হয়ে গিয়েছে। সময়ের মধ্যে কাজ শেষ না হলে সময় বাড়বে।"
advertisement
3/5
বস্তুত এসআইআর-এর শুনানির সময়সীমা শেষ হলেও, বিপুল সংখ্যক আবেদনকারীর নথি এখনও অনলাইনে তোলা হয়নি। ফলে তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ করতে বাড়তি সময়ের প্রয়োজন পড়ছে। সূত্রের খবর, রাজ্য জুড়ে এখনও মোট ১ লক্ষ ১৪ হাজার ৭৭২টি নথি আপলোড বাকি রয়েছে। এদিকে কমিশন সূত্রে খবর, এসআইআর প্রক্রিয়ায় ৪৪০৯৭০ অবৈধ ভোটারের হদিস পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। তবে এই সংখ্যা বাড়বে বলেই ইঙ্গিত কমিশনের।
advertisement
4/5
এদিকে, ঠিক কোন জায়গায় মাইক্রো এবং রোল অবজার্ভারদের সঙ্গে একমত হতে পারছেন না ERO এবং AERO-রা৷ তা বুঝতে নতুন ব্যবস্থা চালু করল জাতীয় নির্বাচন কমিশন৷ সূত্রের খবর, ভোটারের নথি সংক্রান্ত বিষয়ে মাইক্রো অবজার্ভার ও রোল অবজার্ভারদের পর্যবেক্ষণ নিয়ে একমত না হলে ERO, AERO রা সর্বাধিক ৫০০ শব্দে বিষয়টি লিখতে পারবেন। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ERO, AERO-রা ভোটারের নথি যাচাই করে চূড়ান্ত করার পরে তা পাঠিয়ে দিলে মাইক্রো অবজার্ভার, রোল অবজার্ভাররা তাতে একমত হতে পারছেন না। সেক্ষেত্রে, ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই সংক্রান্ত নথি।
advertisement
5/5
প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ায় মাইক্রো অবজার্ভারদের ভূমিকা নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিল তৃণমূল৷ তারপরেই সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, ‘‘মাইক্রো অবজার্ভাররা শুধুমাত্র সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওই৷ মাইক্রো অবজারভাররা শুধুমাত্র অ‍্যাসিস্ট করবেন চিহ্নিত স্ট‍্যাচুয়েটরি অথরিটিকে৷”
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bengal SIR Final List: ২৮ ফেব্রুয়ারি বেরোবে SIR এর চূড়ান্ত তালিকা...? বড় ইঙ্গিত দিয়ে দিল নির্বাচন কমিশন, জানুন জরুরি আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল