TRENDING:

Howrah News: বিদেশি পাখির আড়ালে দেশি পাখির ব্যবসা! ক্রেতা সেজে চোরাকারবারির ডেরায় হানা! উদ্ধার একঝাঁক পাহাড়ি টিয়া

Last Updated:
Howrah News: ক্রেতা সেজে চোরাকারবারির ডেরায় হানা। উলুবেড়িয়া থানার পুলিশ এবং ওয়াইল্ডলাইফএনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্টের যৌথ অভিযানে উদ্ধার ১৫ পাহাড়ি চন্দনা টিয়া।
advertisement
1/7
ক্রেতা সেজে চোরাকারবারির ডেরায় হানা! উলুবেড়িয়ায় উদ্ধার ১৫ পাহাড়ি চন্দনা টিয়া
উদ্ধার এক ঝাঁক টিয়া। ক্রমেই বাড়ছে দূষণের মাত্রা, গ্রামের মানুষের কাছেও ফিকে হয়েছে পাখিদের কলরব। আর টিয়া, দোয়েল, ফিঙে আরও কম। দূষণমাত্রার জেরে বিভিন্নভাবে সমস্যায় পড়ছে পশুপাখি। জলা জঙ্গল গাছপালা সাফ হচ্ছে, কৃষি কাজে জাল ব্যবহার এবং চোরাশিকার চালানের মতো ঘটনা লেগে রয়েছে। যদিও প্রশাসন ও পরিবেশ কর্মীদের তৎপরতায় চোরাশিকার চালান অনেকটা কমেছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/7
হাওড়া গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া থানা ও স্বেচ্ছাসেবী সংগঠনের মিলিত উদ্যোগে গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার ১৫টি টিয়াপাখি। গ্রেফতার এক আন্তঃরাজ্য পাখি পাচারকারী।
advertisement
3/7
কয়েকদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল। খোলা বাজারে দেদার বিক্রি হচ্ছে দেশিয় প্রজাতির বিভিন্ন পাখি। যেমন টিয়া, ময়না, শালিক ইত্যাদি। সেইমতো হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অন্তর্গত উলুবেড়িয়া থানার একটি টিম এবং ওয়াইল্ডলাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্ট নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উলুবেড়িয়া বাজার পাড়ায় অনুপ গায়েন নামে এক পাখি বিক্রেতার বাড়িতে ক্রেতা হাজির হয়।
advertisement
4/7
অনুপের বাড়ি পৌঁছে তল্লাশি চালিয়ে তার ঘর থেকে উদ্ধার হয় ১৫টি পাহাড়ি চন্দনা টিয়া পাখি বা অ্যালেক্সান্দ্রিন প্যারাকীট। পুলিশ পাখিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অনুপ গায়েনকে গ্রেফতার করে। খবর দেওয়া হয় বন বিভাগকে। এদিন রাতেই বন বিভাগ এসে পাখিগুলি উদ্ধার করে এবং ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু হয়।
advertisement
5/7
বেআইনি পাখি পাচারকারী অনুপ গায়েনকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যায়। বন বিভাগের জেরায় অনুপ জানিয়েছে, পাঞ্জাব, ঝাড়খণ্ড-সহ বিভিন্ন রাজ্য থেকে তারা এইসব দেশিয় টিয়া, ময়না পাখি লুকিয়ে নিয়ে এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাটে বাজারে বিক্রি করে।
advertisement
6/7
মূলত বিদেশি পাখি বিক্রির আড়ালে এইসব দেশিয় পাখি ও তারা বিক্রি করে। এই বেআইনি পাখি ব্যবসায় আর কে কে জড়িত আছে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে তা তদন্ত করছে।
advertisement
7/7
ওয়াইল্ডলাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্টের সদস্য অর্ঘ্য মল্লিক বলেন, ১৯৭২ ভারতীয় বন্যপ্রান সংরক্ষণ আইন অনুযায়ী টিয়া, ময়না, শালিক-সহ সমস্ত দেশিয় পাখি বাড়িতে পোষা, বিক্রি করা আইনত নিষিদ্ধ। পুলিশ ও বন বিভাগ এইসব বেআইনি পাখি ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি )
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah News: বিদেশি পাখির আড়ালে দেশি পাখির ব্যবসা! ক্রেতা সেজে চোরাকারবারির ডেরায় হানা! উদ্ধার একঝাঁক পাহাড়ি টিয়া
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল