TRENDING:

Medinipur News: রাস্তায় পড়ে দুই রক্তাক্ত বাইক আরোহী, উদ্ধারের কাজে এগিয়ে এলেন এগরার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী

Last Updated:

Medinipur News: দুরন্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন দুই বাইক আরোহী। মারাত্মক জখম অবস্থায় তাঁরা রাস্তায় পড়েছিলেন। সেই সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন এগরার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। তিনি এগিয়ে আসেন আহতদের উদ্ধারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি: এগরা রাজ্য সড়কে ফের ভয়াবহ দুর্ঘটনা! ফের ঘাতক বেপরোয়া গতি! গুরুতর জখম ২ বাইক আরোহী। জানা যায়, শুক্রবার রাতে কাঁথি থানার অন্তর্গত কেশুরকুন্দা ও রাউতরার মাঝের নাটদিঘি এলাকায় ভয়ঙ্কর পথদুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এগরা বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী।​
রাস্তায় রক্তাক্ত দুই বাইক আরোহী, উদ্ধার কাজে হাত লাগালেন সৌমেন্দু অধিকারী​
রাস্তায় রক্তাক্ত দুই বাইক আরোহী, উদ্ধার কাজে হাত লাগালেন সৌমেন্দু অধিকারী​
advertisement

স্থানীয় সূত্রে খবর, রাত ৮:১৫ নাগাদ নাটদিঘি সংলগ্ন এলাকায় এক বাইক আরোহী রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের সংঘাত এতটাই জোরাল ছিল যে দুই আরোহীই বাইক থেকে ছিটকে বেশ কিছুটা দূরে গিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁরা রাস্তায় পড়েছিলেন। সেই সময় সেই পথ দিয়েই এগরা থেকে কাজ সেরে ফিরছিলেন সৌমেন্দু অধিকারী। রাস্তায় এহেন ভয়াবহ দৃশ্য থেকে তিনি তৎক্ষণাৎ নিজের গাড়ি থামিয়ে নেমে আসেন। নিরাপত্তারক্ষী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানোর প্রাথমিক ব্যবস্থা তিনিই করেন।

advertisement

অন্যদিকে, রায়দিঘিতেও বেপরোয়া গতির বলি হন ২ জন। নিহত দুই যুবকের নাম জুলাস জ্বালানি ও সামিম বৈদ্য। অতিরিক্ত গতিতে বাইক চালানোর জেরেই এমন পরিণতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। শুক্রবার রায়দিঘির বৈদ্য পাড়ার কাছে এই ঘটনাটি ঘটে। আহত দুই যুবককে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে দু’জনকেই মৃত ঘোষণা করে চিকিৎসকেরা। নিহতের মধ্যে এক জনের বাড়ি শখের মোড় ও অন্য জনের মহিষগোটে। জানা যাচ্ছে, একটি ভবঘুরেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন দুই বাইক আরোহী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন প্রার্থীদের পাশে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, ঐক্যের বার্তা হুগলির ময়দানে
আরও দেখুন

পঙ্কজ দাশ রথী, পূর্ব মেদিনীপুর

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Medinipur News: রাস্তায় পড়ে দুই রক্তাক্ত বাইক আরোহী, উদ্ধারের কাজে এগিয়ে এলেন এগরার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল