TRENDING:

WB Assembly Elections 2026: জলঙ্গিতে বাণিজ্যিক করিডরের প্রতিশ্রুতি বাম প্রার্থীর, জোরদার প্রচারে ইউনুস সরকার

Last Updated:
WB Assembly Elections 2026: জলঙ্গিতে জোরদার ভোট প্রচারে বাম প্রার্থী ইউনুস সরকার। ১৯৯১ সালে থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা বিধায়ক ছিলেন ইউনুস সরকার। আর এবারের বিধানসভা নির্বাচনেও সিপিআইএম প্রার্থী তিনি। তিনি লড়বেন তৃণমূলের প্রার্থী শিক্ষক বাবর আলি ও বিজেপির প্রার্থী নবকুমার সরকারের বিরুদ্ধে
advertisement
1/5
জলঙ্গিতে বাণিজ্যিক করিডরের প্রতিশ্রুতি বাম প্রার্থীর, জোরদার প্রচারে ইউনুস সরকার
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদ জেলার জলঙ্গি আন্তর্জাতিক সীমান্ত। একদিকে ভারত অন্যদিকে বাংলাদেশ। আর এখানেই হাইভোল্টেজ লড়াই এবছরের বিধানসভা নির্বাচনে। কারণ তৃণমূলের প্রার্থী শিক্ষক বাবর আলি, অন্যদিকে বিজেপির প্রার্থী নবকুমার সরকার।
advertisement
2/5
তবে সবার থেকে অন্যভাবে ভোটের প্রচারে ঝড় তুলছেন বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী ইউনুস সরকার। প্রার্থী মনোনিত হতেই জলঙ্গির সীমান্তে বাণিজ্যিক করিডরের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বাণিজ্যিক করিডর তৈরি হলেই এলাকায় আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে।
advertisement
3/5
১৯৯১ সালে থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা বিধায়ক ছিলেন ইউনুস সরকার। আর এবারের বিধানসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী নির্বাচিত হলেন ইউনুস সরকার। শুক্রবার সন্ধ্যায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ভোটের প্রচার শুরু করেন।
advertisement
4/5
জলঙ্গির প্রাক্তন বিধায়ক পুনরায় প্রার্থী মনোনীত হওয়ায় উচ্ছ্বাস বাম কর্মী-সমর্থকদের মধ্যে। জলঙ্গির সাহেবনগর বাজার থেকে ধনীরামপুর বাজারে দোকানে- দোকানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ইউনুস সরকার।
advertisement
5/5
ইউনুস সরকার জানিয়েছেন, ''আমি বর্ষীয়ান নেতা হওয়া সত্ত্বেও দল আমার প্রতি আস্থা ও ভরসা রেখেছে। ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমি টানা বিধায়ক ছিলাম। তবে এ'বছর জলঙ্গিতে প্রতিদ্বন্দ্বিতা হবে শাসকদল তৃণমূলের সঙ্গে।''জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। সেই সঙ্গে জলঙ্গির শিক্ষা ও স্বাস্থ্য-সহ সীমান্ত সাহেবনগরে বাণিজ্যিক করিডরের প্রতিশ্রুতি দিয়েছেন ইউনুস সরকার।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
WB Assembly Elections 2026: জলঙ্গিতে বাণিজ্যিক করিডরের প্রতিশ্রুতি বাম প্রার্থীর, জোরদার প্রচারে ইউনুস সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল