TRENDING:

Mamata Banerjee on Mukul Roy: ‘ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন,’ দীর্ঘদিনের ‘সহযোদ্ধা’র প্রয়াণে পুরনো কথা স্মরণ মমতার

Last Updated:

মুকুল রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ প্রয়াত নেতার ছেলেকে দিলেন সান্ত্বনা৷ বললেন, ‘‘আমরা তোমার সঙ্গে আছি৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ৷ সহযোদ্ধা৷ রবিবার মধ্যরাতে থমকে গেল সেই যাত্রা৷ একসময় তাঁর সবচেয়ে বেশি ‘আস্থাভাজন’ হিসাবে পরিচিত মুকুল রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুকুল রায়ের মৃত্যুতে শোকপ্রকাশর মমতার৷
মুকুল রায়ের মৃত্যুতে শোকপ্রকাশর মমতার৷
advertisement

লিখলেন, ‘প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি৷ তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন৷ তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে৷’

মমতা লেখেন, ‘প্রয়াত মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা-লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন৷ তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা ছিল৷ পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন৷ বাংলার রাজনীতিতে তাণর অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়৷ দলমত নির্বিশেষে তাঁর অভাব অনুভব করবে রাজনৈতিক মহল’৷

advertisement

আরও পড়ুন: মমতার একসময়ের ছায়াসঙ্গী, যুদ্ধের সেনানি! তারপরে বিচ্ছেদ এবং ঘরে ফেরা, তৃণমূলের জন্ম থেকেই ছিলেন মুকুল

সেই প্রদেশ কংগ্রেসের সময় থেকেই পরিচয়ের শুরু৷ মুকুল সে সময় ছিলেন কংগ্রেস নেতা সোমেন মিত্র ‘অনুগামী’ মৃণাল সিংহরায়ের দলের লোক৷ নব্বইয়ের দশকের গোড়ার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয়। ‘দিদি’ বলে ডাকতেন৷ ক্রমশ, বাড়ে রাজনৈতিক ঘনিষ্ঠতা৷ গড়ে ওঠে ‘বিশ্বস্ততা’৷

advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট

১৯৯৬ সাল থেকে যখন প্রদেশ কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, তখনও ছিলেন মুকুল৷ ১৯৯৭ সালে দল ‘তৃণমূল কংগ্রেসে’র জন্ম হলে কমিশনের নথিতে অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে নাম ছিল মুকুল রায়ের৷ নতুন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছিল তাঁকেই৷

advertisement

পরে সিঙ্গুর,নন্দীগ্রাম-সহ বিরোধী দলনেত্রী হিসাবে রাজ্যের একের পর এক আন্দোলনে মমতার যোগ্য সঙ্গত দিতে দেখা গিয়েছিল মুকুল রায়কে৷ এমনকি, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যে মুকুল রায়ে সাংগঠনিক অবদান কম ছিল না৷

আরও পড়ুন: প্রয়াত মুকুল রায়, চলে গেলেন বঙ্গ রাজনীতির চাণক্য, দীর্ঘ অসুস্থতার পরে ৭৩ বছর বয়সে দেহাবসান

advertisement

২০১১ পরবর্তী ক্ষেত্রেও রাজ্যের তৃণমূল স্তরে তৃণমূলকে ‘প্রতিষ্ঠা’ করার জন্য অন্যতম সংগঠকের দায়িত্ব পালন করে গিয়েছিলেন মুকুল৷ তবে, দূরত্ব আসতে শুরু করে ২০১৫ পরবর্তী বছরগুলিতে৷ তারপরে, ২০১৭ সালে মুকুল রায়ের বিজেপি-তে যোগ৷ পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে অবশ্য ফিরে এসেছিলেন পুরনো দলে৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের শোকবার্তাতেও সেই ‘বিচ্ছেদ এবং ফেরার’ উল্লেখ রয়েছে৷ সব শেষে তিনি মুকুল-পুত্র শুভ্রাংশকে জানিয়েছেন, ‘এই অভিজ্ঞ নেতা ও সহকর্মীর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই৷ শুভ্রাংশুকে বলব, মন শক্ত করো, এই সংকটে আমরা তোমার সঙ্গে আছি৷’

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee on Mukul Roy: ‘ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন,’ দীর্ঘদিনের ‘সহযোদ্ধা’র প্রয়াণে পুরনো কথা স্মরণ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল