TRENDING:

Mamata Banerjee: ‘আবার মারার প্ল্যান করছ?’ ব্যান্ডেজ মন্তব্য ঘিরে চরম ক্ষুব্ধ মমতা! ডাক্তারের রিপোর্ট সহ চ্যালেঞ্জ অমিত শাহকে

Last Updated:

Mamata Banerjee: পুরুলিয়া ও বাঁকুড়ায় প্রচারে নেমে তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহর মন্তব্যের জবাবের পাশাপাশি খারাপ আবহাওয়া নিয়েও সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়াঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুরুলিয়া ও বাঁকুড়ায় জোরকদমে প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুই জেলায় দুটি জনসভায় যোগ দেওয়ার কথা তাঁর। সেখান থেকে খড়্গপুরে গিয়ে রাত্রিবাস করবেন তৃণমূল নেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

পুরুলিয়া ও বাঁকুড়া বরাবরই তৃণমূল কংগ্রেসের কাছে কঠিন এলাকা হিসেবে পরিচিত। অতীতের একাধিক নির্বাচনে এই জেলাগুলিতে ধাক্কা খেয়েছে তৃণমূল। এবার পুরুলিয়ার মানবাজার কেন্দ্র থেকে সন্ধ্যারানি টুডু এবং বাঁকুড়ার রাইপুর থেকে ঠাকুরমনি সরেনকে প্রার্থী করেছে দল। তাঁদের সমর্থনেই প্রচার মঞ্চে দেখা যাচ্ছে মমতাকে।

আরও পড়ুনঃ DA নিয়ে সরকারি কর্মীদের জন্য বিরাট সুসংবাদ! কত তারিখের মধ্যে ডিএ-র টাকা অ্যাকাউন্টে? জানিয়ে দিল নবান্ন! কত টাকা করে মিলবে জানেন?

advertisement

প্রচার মঞ্চ থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যের জবাব দেন তিনি। কলকাতায় এসে মমতার ‘ব্যান্ডেজ’ নিয়ে কটাক্ষ করেছিলেন শাহ। সেই প্রসঙ্গে মমতা বলেন, “আমি নাকি ব্যান্ডেজ পরে ঘুরে বেড়াই! ডাক্তারের রিপোর্ট দেখে এসো। আগেরবার ভোটের সময় তোমরাই ইচ্ছা করে আমার পায়ে চোট দিয়েছিলে। আবার কি মারার প্ল্যান করছ?” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে তরজা শুরু হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সস্ত্রীক চা চক্রে দিলীপ ঘোষ, আক্রমণ শানালেন রাজ্য সরকারের প্রতি
আরও দেখুন

এছাড়াও, সাম্প্রতিক খারাপ আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে জেলা সফর শেষে ফেরার পথে তাঁর বিমানের দুর্যোগের মুখে পড়ার ঘটনাও উল্লেখ করেন তিনি। বলেন, “আবহাওয়া ভাল নয়, মাঝে মাঝে ঝড়বৃষ্টি হচ্ছে, আবার প্রচণ্ড গরমও পড়ছে। কলকাতা ও উত্তরবঙ্গেও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।” ভোটের আগে জঙ্গলমহলে এই প্রচারসভা তৃণমূলের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee: ‘আবার মারার প্ল্যান করছ?’ ব্যান্ডেজ মন্তব্য ঘিরে চরম ক্ষুব্ধ মমতা! ডাক্তারের রিপোর্ট সহ চ্যালেঞ্জ অমিত শাহকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল