TRENDING:

Mamata Banerjee attacks BJP: 'ভোটবাক্সে বদলা হবে', IAS-IPS অফিসারদের অপমান নিয়ে সরব মমতার নিশানায় একযোগে বিজেপি ও কমিশন

Last Updated:

Mamata Banerjee attacks BJP: পুরুলিয়ার মঞ্চে মমতার হুঙ্কার, 'মা বোনেদের দায়িত্ব নিতে হবে। বুথ পাহারা দিতে হবে।' একযোগে আক্রমণ বিজেপি ও কমিশনকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মানবাজার: রবিবাসরীয় প্রচারেও ঝড় তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার মানবাজার থেকে ফের একবার তোপ দাগলেন বিজেপি ও নির্বাচন কমিশনকে। মঞ্চে মমতার হুঙ্কার, ‘মা বোনেদের দায়িত্ব নিতে হবে। বুথ পাহারা দিতে হবে। আমাদের জায়গাগুলিতে পুনর্নির্বাচন করার পরিকল্পনা করেছে। সব চক্রান্ত ব্যাহত করে দেব। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি মানুষের ক্ষমতা পাব। ভোটবাক্সে বদলা হবে।’
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
advertisement

মমতা বলেন, ‘এই প্রচণ্ড গরমে মা বোনেরা এসেছেন। সকাল বেলা তাঁদের বেরিয়ে আসতে হয়েছে। এই জেলা সুন্দর। কিন্তু কাঠফাটা রোদ্দুর। পুকুর কম ছিল। সরকার মাটিশ্রী করে পুকুর খনন করেছে। জল ধরো, জল ভরো করেছি। তাও পানীয় জলের সমস্যা আছে। প্রশাসনকে বলব, আমার সঙ্গে যারা কাজ করেছেন তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।’

advertisement

আরও পড়ুন: ‘দিদি যা বলেছেন…’, মমতার কাছে লালবাতি নিয়ে ‘বকুনি’ খাওয়ার পর জামুড়িয়ার তৃণমূল প্রার্থী কী বললেন?

মমতার আক্ষেপ, ‘যাঁরা ভাল কাজ করেছেন তাঁরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আইএএস, আইপিএস, ডাব্লুবিসিএস-সহ সকলদের অসম্মান করেছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তাঁদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমি তাঁদের ধিক্কার জানাই। আবহাওয়া ভালো নয়। একদিকে গরম। অন্যদিকে সাইক্লোন। গত পরশু কলকাতায় ঝড়ে গাছ পড়েছে। উত্তরবঙ্গেও ক্ষতি হয়েছে প্রাকৃতিক দুর্যোগে। প্রশাসন এই পরিস্থিতি দেখবে।’

advertisement

আরও পড়ুন: প্রচার ফেলেই আচমকা হাসপাতালে ছুটলেন কল্যাণীর সিপিআইএম প্রার্থী সবুজ, কেন?

মুখ্যমন্ত্রীর দাবি, ‘আগে বিকেলের পরে পুরুলিয়ায় কেউ বিকেলের পরে বেরোতে পারত না। আতঙ্ক, ভয় কাজ করত। তখন অশান্তির পরিবেশ ছিল। আমাদের আমলে শান্তি ফিরেছে জঙ্গলমহলে। আগে বছরে গড়ে ৪০০ মানুষ খুন হয়েছে। অনেককে আমরা মূলস্রোতে ফিরিয়ে এনেছি।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সস্ত্রীক চা চক্রে দিলীপ ঘোষ, আক্রমণ শানালেন রাজ্য সরকারের প্রতি
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee attacks BJP: 'ভোটবাক্সে বদলা হবে', IAS-IPS অফিসারদের অপমান নিয়ে সরব মমতার নিশানায় একযোগে বিজেপি ও কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল