TRENDING:

মালদহে পুলিশি অভিযানে উদ্ধার প্রচুর জালনোট এবং আগ্নেয়াস্ত্র! গ্রেফতার তিন অভিযুক্ত

Last Updated:

মালদহে পুলিশি অভিযানে উদ্ধার প্রচুর জালনোট এবং আগ্নেয়াস্ত্র। পৃথক দুটি অভিযানে পাঁচ লক্ষ টাকার জাল নোট, চারটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার। দুইটি ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ: মালদহে পুলিশি অভিযানে উদ্ধার প্রচুর জালনোট এবং আগ্নেয়াস্ত্র। পৃথক দুইটি অভিযানে পাঁচ লক্ষ টাকার জাল নোট, চারটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার। দুইটি ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।
জালনোট এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার
জালনোট এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার
advertisement

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ অভিযানে নামে। প্রথম অভিযানে আব্দুল বারেক নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার হয় পাঁচ লক্ষ টাকার জাল নোট। আব্দুল বারেক চাঁচল-এর চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের খানপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে, শিলিগুড়ি থেকে এই জাল নোটগুলি পাচারের উদ্দেশ্যে মালদহে আনা হয়।

advertisement

আরও পড়ুন: সেমিফাইনালে অভিষেকের বদলে রিঙ্কু? ওপেনিংয়ে সঞ্জুর সঙ্গে ইশান? কেমন হতে পারে প্রথম একাদশ

অন্য একটি অভিযানের চাঁচল থানার পুলিশ গোলাম রব্বানী এবং মিজানুর রহমান নামের দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করে। তাদের বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। এদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধারা হয় চারটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড গুলি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান এই অস্ত্রগুলি বিহার থেকে আনা হয়েছিল।

advertisement

আরও পড়ুন: মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন,পাশেই ট্রেন লাইন হওয়ায় চরম আতঙ্কে স্থানীয়রা

সেরা ভিডিও

আরও দেখুন
ময়নার এক যুবক আটকে কুয়েতে, প্রশাসনের কাছে কাতর আবেদন মায়ের! কবে ফিরবে ছেলে?
আরও দেখুন

মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ধৃতদের আজ মালদহ আদালতে তুলে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হচ্ছে। কোথা থেকে আগ্নেয়াস্ত্রগুলি, কী উদ্দেশ্যে আনা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি জালনোট এবং আগ্নেয়াস্ত্রের কারবারিদের পুরনো কোনও অপরাধ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
মালদহে পুলিশি অভিযানে উদ্ধার প্রচুর জালনোট এবং আগ্নেয়াস্ত্র! গ্রেফতার তিন অভিযুক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল