TRENDING:

Malda News: মায়ের হাত ধরে কোচিং থেকে আর ফেরা হল না! মালদহে বেপরোয়া গাড়ির ধাক্কায় পিষ্ট ষষ্ঠ শ্রেণির ছাত্রী, মর্মান্তিক পরিণতি

Last Updated:

Malda News: মালদহের ইংরেজবাজার থানার বিশ্বনাথ মোড় বাজারে মর্মান্তিক পথ দুর্ঘটনা। কোচিং সেন্টার থেকে মায়ের সঙ্গে ফেরার পথে বেপরোয়া ঘাতক গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: কোচিং থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি এক স্কুল ছাত্রীর! শহরে বেপরোয়া এক চার চাকা গাড়ির ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক স্কুল ছাত্রীর। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার বিশ্বনাথ মোড় বাজার এলাকায়। ঘটনায় আহত হয়েছে ছাত্রীর মা।
মৃত ছাত্রী আরোহী বিশ্বাস 
মৃত ছাত্রী আরোহী বিশ্বাস 
advertisement

জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম আরোহী বিশ্বাস। রামকিঙ্কর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সে। ঘটনায় আহত মায়ের নাম জুলি বিশ্বাস। বাড়ি ইংরেজবাজার থানার গোপালপুর এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিশ্বনাথ মোড় এলাকায় কোচিং ক্লাস থেকে মেয়ে আরোহী বিশ্বাসকে নিয়ে বাড়ি ফিরছিলেন জুলি বিশ্বাস। সেই সময় বেপরোয়া একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে দুইজনকে। ঘটনায় ধাক্কায় ছিটকে পড়ে আহত হয়ে মা জুলি বিশ্বাস। এবং গাড়ির চাকার নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় মেয়ে আরোহীর।

advertisement

আরও পড়ুন: নদিয়ার পর্যটনে নতুন চমক! উন্মোচিত হল রামায়ণের বঙ্গানুবাদক কৃত্তিবাস ওঝার পূর্ণাবয়ব মূর্তি, খুশি এলাকার বাসিন্দারা

মৃত ছাত্রীর এক আত্মীয় দেবাশীষ হালদার জানান, “এদিন রাতের সন্ধ্যার পর মেয়েকে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মা ও মেয়ে দু’জন। সেই সময় বিশ্বনাথ মোড় এলাকায় মদ্যপ অবস্থায় চারচাকা একটি গাড়ি সজোরে এসে ধাক্কা মারে তাঁদের। ঘটনায় তড়িঘড়ি আহত দুইজনকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় মেয়ে আরোহীর।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের যোগাযোগে বড় বদল! চালু দুই নতুন এক্সপ্রেস ট্রেন, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
আরও দেখুন

এদিকে এই দুর্ঘটনার মুহূর্ত এলাকারই একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। এদিকে এই ঘটনায় পলাতক গাড়ি চালক বলে জানা গিয়েছে। যদিও ঘাতক গাড়িকে আটক ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: মায়ের হাত ধরে কোচিং থেকে আর ফেরা হল না! মালদহে বেপরোয়া গাড়ির ধাক্কায় পিষ্ট ষষ্ঠ শ্রেণির ছাত্রী, মর্মান্তিক পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল