TRENDING:

Malda News: রোগী নিয়ে দৌড়ঝাঁপের অবসান! মালদহের ভাঙন এলাকায় আধুনিকমানের স্বাস্থ্য পরিষেবা, ওপিডি থেকে রক্ত পরীক্ষা সবই হবে

Last Updated:

Malda New Health Center: মালদহের ভাঙন কবলিত এলাকায় চিকিৎসা পরিষেবায় নতুন দিগন্ত। উদ্বোধন হল নতুন প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের। রক্ত পরীক্ষা থেকে শুরু করে রোগী ভর্তি একাধিক চিকিৎসা পরিষেবা মিলবে এই কেন্দ্রে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: ছুটতে হবে না আর ২৫ কিলোমিটার দূর শহরে। আধুনিকমানের চিকিৎসা পরিষেবা মিলবে এবারে গ্রামেই। মালদহের প্রত্যন্ত ভাঙন কবলিত এলাকায় চিকিৎসা পরিষেবায় জুড়ল নতুন দিগন্ত। মালদহের কালিয়াচক দুই ব্লকের রাজনগর পঞ্চায়েতের ভাঙন কবলিত এলাকা হামিদপুর, রাজনগর। একে তো ভাঙনের জেরে সমস্যা ছিল‌, তার উপর স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ছিল না কোনও ব্যবস্থা। আর্থিক অনটনের পরেও বাধ্য হয়ে ভাঙন কবলিত বাসিন্দাদের দূরে মালদহ শহরে যেতে হত চিকিৎসা পরিষেবার জন্য। ‌অবশেষে সেই সমস্যার সমাধান হল গ্রামেই।
advertisement

আধুনিকমানের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে উদ্বোধন হল প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র। রক্ত পরীক্ষা থেকে শুরু করে রোগী ভর্তি একাধিক চিকিৎসা পরিষেবা মিলবে এই কেন্দ্রে। কালিয়াচক দুই ব্লক স্বাস্থ্য আধিকারিক কৌশিক মিস্ত্রী জানান, “এই স্বাস্থ্যকেন্দ্রে আউটডোর বা ওপিডি পরিষেবা থাকবে। পাশাপাশি অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি দুই ধরনের চিকিৎসাই এক ছাদের তলায় পাওয়া যাবে। ফলে বহু মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন। আগামীতে প্রসূতি চিকিৎসা ও প্রসব ব্যবস্থাও চালু হবে।”

advertisement

আরও পড়ুনঃ দুধের সন্তানদের নিয়ে অসহায় মায়ের ঠাঁই হাবরা হাসপাতালে! গৃহবধূর ঘর ভাঙার কাহিনি কাঁদিয়ে ছাড়বে

এদিন ফিতে কেটে নতুন এই প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্ত্রী জানান, “প্রত্যন্ত এই এলাকায় এতদিন উন্নতমানের চিকিৎসা পরিষেবা ছিল না। আগামী কয়েক দিনের মধ্যে স্বাস্থ্য পরিষেবা শুরু হবে। পাশাপাশি সীমানা প্রাচীর দিয়ে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
৭৫ বছরের অপেক্ষার অবসান! কুলতলিতে তৈরি হচ্ছে ২.৫ কিলোমিটার পিচের রাস্তা
আরও দেখুন

এই স্বাস্থ্যকেন্দ্র চালু হওয়ার ফলে শুধু হামিদপুর বা রাজনগর নয়, পার্শ্ববর্তী কালিয়াচক-১ ও কালিয়াচক-২ ব্লক এলাকার হাজার হাজার গ্রামবাসী উপকৃত হবেন। দীর্ঘদিনের চিকিৎসা-সংকট কাটিয়ে গ্রামেই আধুনিক স্বাস্থ্য পরিষেবা চালু হ‌ওয়ায় খুশির হাওয়া দেখা দিয়েছে এলাকাজুড়ে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: রোগী নিয়ে দৌড়ঝাঁপের অবসান! মালদহের ভাঙন এলাকায় আধুনিকমানের স্বাস্থ্য পরিষেবা, ওপিডি থেকে রক্ত পরীক্ষা সবই হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল