TRENDING:

Madhyamik Exam 2026: পরীক্ষাকেন্দ্র নয়, ভুল করে নিজের স্কুলেই হাজির পরীক্ষার্থী! তারপর যা ঘটল, চমকে যাবেন শুনে

Last Updated:

Madhyamik Exam 2026: পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে গেলেই সমস্যা আরও জটিল হয়ে ওঠে। পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর, রাকেশ মাইতি: ভুল করে নিজের স্কুলে পৌঁছল এক মাধ্যমিক পরীক্ষার্থী, পুলিশকর্মীর বাইকে চেপেই প্রায় ৪ কিমি দূরত্বে পরীক্ষা কেন্দ্রে পৌঁছল ওই পরীক্ষার্থী! শারীরিক অসুস্থ স্কুল ছাত্রীকে সঙ্গে নিয়ে তার মা স্কুলে যাচ্ছিলেন পায়ে হেঁটে, খবর পেয়ে পুলিশের উদ্যোগেই টোটো পাঠিয়ে ছাত্রীকে স্কুলে নিয়ে আসা হয়। এরপর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে গেলেই সমস্যা আরও জটিল হয়ে ওঠে। পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়।
ভুল করে নিজেরে স্কুলেই পৌঁছল মাধ্যমিক পরীক্ষার্থী
ভুল করে নিজেরে স্কুলেই পৌঁছল মাধ্যমিক পরীক্ষার্থী
advertisement

নিজের স্কুলেই পরীক্ষা সেন্টার বলেই জানতেন ওই ছাত্রী। সেই মতো পরীক্ষার দিন ওই পরীক্ষার্থী নিজের স্কুলে হাজির হয় মায়ের সঙ্গে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় পুলিশ জানতে পারেন জয়নগর পল্লীশ্রী শিক্ষা নিকেতনের ওই ছাত্রীর পরীক্ষা সেন্টার গঙ্গাধরপুর বালিকা বিদ্যামন্দির। দূরত্ব প্রায় ৪ কিমি। হাতে অল্প সময়, স্কুল লাগোয়া গ্রামীণ রাস্তায় পাবলিক যানবাহন চলাচল করে না। কীভাবে পৌঁছবে পরীক্ষা কেন্দ্র? এমন অবস্থায় ছাত্রী এবং তার পরিবার চিন্তিত হয়ে পড়েন। অল্প সময়ে পায়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোও সম্ভব নয়।

advertisement

সেই মুহূর্তে জয়নগর পল্লীশ্রী শিক্ষনিকেতনে হাজির ছিলেন অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার- সন্তোষ কুমার মণ্ডল, ডিএসপি হেডকোয়ার্টার-অমিতাভ কোনার, ভাস্কর মল্লিক, মহিলা পুলিশ কর্মী সাব-ইন্সপেক্টর শ্রাবণী রায়, মহিলা কনস্টেবল সহ অন্যান্য পুলিশ কর্মীরা। তারাই ছাত্রীকে তার পরীক্ষা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। আমিনা সেপাই নামের ওই স্কুল ছাত্রীকে পাঁচলা থানার পুলিশকর্মী ভাস্কর মল্লিক নিজের বাইকে চাপিয়ে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান। সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দাঁড়িয়ে থেকে ওই ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন যুবক! উদ্ধারে সেভেন ব্যাটালিয়ন, ২০ ঘণ্টা পর মিলল দেহ
আরও দেখুন

স্কুল ছাত্রীর মা হালিমা সেপাই জানান, ভুল করে নিজের স্কুলেই মেয়েকে নিয়ে আসেন তিনি। স্কুলে আসার পর জানতে পারেন, পরীক্ষা হচ্ছে অন্য স্কুলে। হাতে অল্প সময়ে কীভাবে পৌঁছবো বোঝার উপায় ছিল না। সেই সময় পুলিশ সহযোগিতা করে তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamik Exam 2026: পরীক্ষাকেন্দ্র নয়, ভুল করে নিজের স্কুলেই হাজির পরীক্ষার্থী! তারপর যা ঘটল, চমকে যাবেন শুনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল