TRENDING:

‘অনির্বাণ বিরিয়ানি’-র কর্ণধারকে খুনের ষড়যন্ত্র! ড্রাইভারের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানাজানি হতেই... সিসিটিভি ক্যামেরায় সব ফাঁস!

Last Updated:

ড্রাইভারের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানাজানি হতেই স্বামীকে খুনের পরিকল্পনা! সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই কথোপকথন ও ছবি। বড় অভিযোগ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অরুণ ঘোষ: উত্তর ২৪ পরগনার বারাকপুর ও মধ্যমগ্রাম এলাকার পরিচিত ব্যবসায়ী, ‘অনির্বাণ বিরিয়ানি’-র কর্ণধার অনির্বাণ দাসকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ব্যবসায়ীর স্ত্রী শ্রমনা দাস ও তাঁদের প্রাক্তন ড্রাইভার সমীর সেনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছু দিন আগে শ্রমনা দাস ও সমীর সেন মুম্বই পালানোর চেষ্টা করেন। অনির্বাণ দাসের অভিযোগের ভিত্তিতে দমদম বিমানবন্দরে তাঁদের আটক করা হয়। অভিযোগ, ওই সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও সোনাদানা উদ্ধার হয়। এরপর NSCBI Airport Police Station-এর পুলিশ দু’জনকে গ্রেফতার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহনপুর পুলিশের হাতে তুলে দেয়। কয়েকদিন হাজতবাসের পর তাঁরা জামিনে মুক্তি পান।

advertisement

AI ও প্রযুক্তিতে জোর, স্থিতিশীল সরবরাহ শৃঙ্খলায় গতি! প্যাক্স সিলিকায় ভারতের যোগদান কেন তাৎপর্যপূর্ণ, জানেন?

অভিযোগ, জামিনে মুক্ত হওয়ার পরই অনির্বাণ দাসকে খুনের পরিকল্পনা করা হয়। ফোনে কথোপকথনের মাধ্যমে কীভাবে ওই ব্যবসায়ীকে সরিয়ে দেওয়া যায়, তা নিয়ে আলোচনা চলছিল বলে দাবি পরিবারের। অনির্বাণ দাসের হাতে ওই কথোপকথনের অডিও ও ভিডিও ফুটেজ এসেছে বলেও জানা গিয়েছে। সেই সিসি ক্যামেরা ফুটেজ ও কল রেকর্ডিং ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আবার দোল! যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ!
আরও দেখুন

ঘটনার জেরে অনির্বাণ দাস ও তাঁর পরিবার আতঙ্কে রয়েছেন বলে দাবি। ইতিমধ্যে মোহনপুর থানায় স্ত্রী শ্রমনা দাস ও সমীর সেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। সমস্ত অডিও-ভিডিও প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
‘অনির্বাণ বিরিয়ানি’-র কর্ণধারকে খুনের ষড়যন্ত্র! ড্রাইভারের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানাজানি হতেই... সিসিটিভি ক্যামেরায় সব ফাঁস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল