আয়রা মোড়ে লটারির একটি টিকিট কাটেন সুশান্ত। যার মূল্য ছিল মাত্র ৩৫ টাকা। বেলা গড়াতেই রেজাল্ট মেলাতে গিয়ে চক্ষু চড়কগাছ তাঁর! টিকিটের নম্বর মিলিয়ে দেখেন প্রথম পুরস্কার এক কোটি টাকা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় খুশির জোয়ার। প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন সুশান্তের বাড়িতে। অভাবের সংসারে এখন শুধু খুশির হাতছানি।
advertisement
রাতারাতি কোটিপতি হওয়া এই চা বিক্রেতা এখন গোটা নবগ্রামের চর্চার বিষয়। কোটিপতি হতেই সকাল সকাল নবগ্রাম থানায় হাজির সুশান্ত বাবু। তার আশা এবার পরিবারে সুদিন ফিরবে। লটারি টাকা জেতা অর্থ দিয়ে আগামী দিনে বাড়ি ঘর করবেন। সুশান্ত দাস জানিয়েছেন, “আমার আশাছিল একটা দিন আমি লটারির প্রথম পুরস্কার পাব। তার জন্য আমি মাঝে মধ্যেই লটারির টিকিট কাটতাম।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরস্কার পাওয়ার পর তিনি আরও জানান, “আজ যখন চা দোকান চালাচ্ছিলাম তখনই জানতে পারি আমার ভাগ্য প্রথম পুরস্কার এসেছে। আমি খুবই খুশি। সমস্ত কিছু আইন মেনেই আমি টাকা গ্রহণ করব। যে অর্থ পাব তা ভবিষ্যৎ জন্য সঞ্চয় করে রাখব।”






