TRENDING:

Ketugram:৭ দিন ধরে নিখোঁজ ছিলেন ব্যক্তি, অবশেষে রাজ্য সড়কের পাশে নয়ানজুলি থেকে উদ্ধার দেহ

Last Updated:

সাতসকালে ভয়ার্ত দৃশ্য। কেতুগ্রামে রাজ্য সড়কের পাশে নয়ানজুলিতে ভাসছে মৃতদেহ। জানা যায়, গত ৭ দিন ধরে নিখোঁজ ছিলেন ব্যক্তি। ঠিক কী কারণে মৃত্যু? তদন্তে পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: ৭ দিন ধরে নিখোঁজ ছিলেন, অবশেষে রবিবার সকালে রাজ্য সড়কের পাশে নয়ানজুলি থেকে উদ্ধার ব্যক্তির দেহ। মৃতের নাম বুদ্ধদেব মাঝি। বছর ৩৮-এর বুদ্ধদেব নিরোল গ্রামের মাঝিপাড়ার বাসিন্দা ছিলেন বলে স্থানীয়রা জানায়। পরিবারের সদস্যদের কথায়, গত ৭ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। কেতুগ্রাম থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।
কেতুগ্রামে রাজ্য সড়কের পাশে নয়ানজুলিতে ভাসছে মৃতদেহ
কেতুগ্রামে রাজ্য সড়কের পাশে নয়ানজুলিতে ভাসছে মৃতদেহ
advertisement

রবিবার সকালে গ্রামবাসীরা ৬ নম্বর রাজ্য সড়কের নিরোল গ্রামের কাছে নয়নজুলির মধ্যে একটি দেহ ভাসতে দেখেন। কেতুগ্রাম থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। বুদ্ধদেব মাঝির আত্মীয়রা দেহটি তাঁর বলেই শনাক্ত করেছেন। কিন্তু ঠিক কী কারণে মৃত্যু? কেনই বা ৭ দিন ধরে নিখোঁজ ছিলেন নিরোল গ্রামের মাঝিপাড়ার বাসিন্দা বুদ্ধদেব? ঘটনার তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ।

advertisement

একইদিনে দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হস্টেল থেকে উদ্ধার হল পড়ুয়ার মৃতদেহ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জানা যায়, মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ। ২২ বছরের লাবণ্য বিহারের পটনার বাসিন্দা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেয়। তবে, ঠিক কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

অন্যদিকে, জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গৌরীহাট সংলগ্ন ফ্লাইওভারের নীচ থেকে উদ্ধার হয় তাঁর দেহ। মৃত যুবক পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এবং এক পুলিশ কর্মীর পুত্র বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Ketugram:৭ দিন ধরে নিখোঁজ ছিলেন ব্যক্তি, অবশেষে রাজ্য সড়কের পাশে নয়ানজুলি থেকে উদ্ধার দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল